এক্সপ্লোর

IND vs ENG, 1st Innings Highlights: সিরাজদের দাপট, লড়ছেন রুট, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ভারত

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩৬৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১৯ রান তুলে নিয়েছে ইংল্য়ান্ড। 

লর্ডস: দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রাহুলের শতরান ও রোহিতের অর্ধশতরানের ওপর ভর করে প্রথম চালকের আসনে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিনেই পালটা ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল ইংল্যান্ড বোলাররা। মাত্র ৮৮ রান বোর্ডে যোগ করতেই বাকি ৭ উইকেট এদিন খুঁইয়ে বসে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১৯ রান তুলে নিয়েছে ইংল্য়ান্ড।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩৬৪ রানে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে ফের ব্যর্থ হলেন রাহানে। মাত্র ১ রান করেই লর্ডসে প্রথম ইনিংসে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। এদিন খেলার শুরুতে মাত্র ২ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল। ১২৭ রানে অপরাজিত থেকে প্রথম দিন ড্রেসিংরুম ফিরেছিলেন। এদিন আর ২ রান যোগ করে ১২৯ রান করে ওলি রবিনসনের বলে সিবলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। এরপর থেকেই উইকেট হারাতে থাকে ভারত। রাহানে ফেরার পর অবশ্য একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন জাদেজা ও পন্থ। ভারতের বাঁহাতি অলরাউন্ডার ৪০ রানের ইনিংস খেলেন লোয়ার অর্ডারে। পন্থ ৩৭ রান করেন। মূলত ২ জনের ব্যাটিংয়ের ওপর ভর করেই ৩৫০ এর গণ্ডি পেরিয়ে যায় ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে বার্নস ও সিবলি মিলে ওপেনিংয়ে এগােচ্ছিলেন ভালই। কিন্তু তখনই আঘাত হানেন মহম্মদ সিরাজ। সিবলিকে ফিরিয়ে দেন তিনি। ব্যক্তিগত ১১ রানের মাথায় রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইংল্যান্ডের এই ওপেনার। যদিও বার্নস ছিলেন এদিন ভালই ছন্দে। সিবলিকে আউট করার পর পরের বলেই হাসিব হামিদকে বোল্ড করে দেন সিরাজ। হ্যাটট্রিকের সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু সেই সুযোগ মিস করেন সিরাজ। এরপর রুট ও বার্নস মিলে একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানের মাথায় শামির বলে লেগবিফোর হয়ে ফিরে যান বার্নস। 

এরপর বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা ক্রিজে কাটিয়ে দেন রুট। দিনের শেষে রুট অপরাজিত রয়েছেন ৪৮ রানে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন বেয়ারস্টো (৬)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget