এক্সপ্লোর

Ind Vs Eng 2021: ইংরেজ ক্রিকেটারেরা বল বিকৃত করতে পারে না, অ্যান্ডারসনদের পাশে দাঁড়িয়ে বার্তা ভনের

লর্ডস টেস্টে ইংল্যান্ড ক্রিকেটারদের বিরুদ্ধে জুতোর স্পাইক দিয়ে বলের বিকৃতি ঘটানোর অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটবিশ্ব।

লন্ডন: লর্ডস টেস্টে ইংল্যান্ড ক্রিকেটারদের বিরুদ্ধে জুতোর স্পাইক দিয়ে বলের বিকৃতি ঘটানোর অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটবিশ্ব। আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ সরাসরি বল বিকৃতির অভিযোগ তুলছেন ইংরেজ ক্রিকেটারদের বিরুদ্ধে। আবার বীরেন্দ্র সহবাগ ঘুরিয়ে তীব্র কটাক্ষ করেছেন ইংল্যান্ডের ক্রিকেটারদের।

তবে প্রত্যাশামতোই ইংল্যান্ড শিবিরের পাশে দাঁড়ালেন মাইকেল ভন। প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেছেন, 'আমার মনে হয় না সেরকম কিছু (বল বিকৃতি) ঘটেছে বলে।' শুধু তাই নয়, এক কদম এগিয়ে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেছেন, 'আমি এরকম কিছু দেখিনি। আর বল বিকৃতি ঘটাতে পারে না ইংরেজ ক্রিকেটারেরা। লর্ডসে বল এক ইঞ্চিও বাড়তি নড়াচড়া করতে দেখিনি। একটা ছবি দিয়ে সব কিছু বিচার করা যায় না।'

বিতর্কের সূত্রপাত একটি টিভি ফুটেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেটারেরা জুতোর স্পাইক দিয়ে বলকে চেপে ধরেছেন। অনেকের মতে, রবিবার লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের চলতি টেস্টের চতুর্থ দিন এই দৃশ্য বারবার দেখা গিয়েছে। যা দেখে ধারাভাষ্য করার ফাঁকে বিস্ময় প্রকাশ করেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনি পরে ট্যুইটও করেন। লেখেন, 'বল বিকৃতি ঘটল? এ বাবা'।

বীরেন্দ্র সহবাগ আরও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন ব্রিটিশ বাহিনীকে। ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন সহবাগ। তাঁর ট্যুইটেও একইরকম ভয়ডরহীন আমেজ থাকে। বীরু ট্যুইটারে লিখেছেন, 'ইয়ে ক্যায়া হো রহা হ্যায়। ইংল্যান্ডের ক্রিকেটারেরা কি বল বিকৃতি ঘটাচ্ছে? নাকি করোনা বিধি মেনে চলছে?'

ইংরেজ ক্রিকেটারদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে, বলে লাথি মেরেছেন তাঁরা। এবং ইচ্ছাকৃতভাবে জুতোর স্পাইক দিয়ে বলকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করেছেন। দ্বিতীয় ইনিংসে একটা সময় দ্রুত সময়ের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। মনে করা হচ্ছে, বল বিকৃতি ঘটে থাকলে তা ইংরেজ বোলারদের অন্যায় সুবিধা দিয়ে থাকতে পারে। তাই কেন অভিযুক্ত ক্রিকেটারদের কড়া শাস্তি হবে না, সেই প্রশ্ন উঠছে ক্রিকেটবিশ্বে।

ভারতীয় দল এখনও সরকারিভাবে কোনও অভিযোগ জানায়নি। ম্যাচ রেফারি নিজে কোনও পদক্ষেপ করেন কি না, সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget