এক্সপ্লোর

IND vs ENG 4th Test Live: রো-রা জুটির লড়াই, ইংল্যান্ডের চেয়ে আর ৫৬ রানে পিছিয়ে ভারত

India vs England 4th Test Live Cricket Score Day 2 Updates: চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট ভারত। জবাবে তিন উইকেট হারিয়েছে ইংল্যান্ড। আজ ম্যাচের দ্বিতীয় দিন।

Key Events
IND vs ENG 4thTest Live updates India vs England 4th Test Live Cricket Score Streaming Online: IND vs ENG Match Live Scorecard Day 2 Oval stadium IND vs ENG 4th Test Live: রো-রা জুটির লড়াই, ইংল্যান্ডের চেয়ে আর ৫৬ রানে পিছিয়ে ভারত
ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন। - বিসিসিআই

Background

ওভাল: অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। চলতি সিরিজেও তাঁর ব্যাটে রানের ফুলঝুরি। ভারত যখন ওভালে প্রথম ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল, তখন ইংল্যান্ডের সেরা বাজি ছিল অধিনায়কের চওড়া ব্যাটই।

কিন্তু পারলেন না জো রুট (Joe Root)। ক্রিজে সেট গিয়েও উমেশ যাদবের চকিতে ভেতরে ঢুকে আসা বলে বোল্ড হয়ে গেলেন রুট। দিনের শেষ বেলায় যে উইকেট ভারতীয় শিবিরকে ফের তরতাজা করে দিয়েছে। ভারতের ১৯১ রান তাড়া করতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৩/৩। দুই ওপেনারের সঙ্গেই প্যাভিলিয়নের রাস্তায় হেঁটেছেন রুট। এখনও ১৩৮ রানে এগিয়ে ভারত। সব মিলিয়ে প্রথম দিনই জমে উঠেছে ওভাল টেস্ট।

ব্যাটিং ধসের মধ্যেও একা কুম্ভ হয়ে লড়াই করলেন তিনি। ১৯১ রানে অল আউট হয়ে যাওয়া ভারতীয় ইনিংসে সবচেয়ে উজ্জ্বল তাঁর নাম। আট নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৫৭ রান করে তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। একই সঙ্গে ওভালে ঝকঝকে হাফসেঞ্চুরি করে বীরেন্দ্র সহবাগ, মহেন্দ্র সিংহ ধোনিদের রেকর্ড ভেঙে দিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। অল্পের জন্য বেঁচে গেল কপিল দেবের রেকর্ড।

বৃহস্পতিবার ওভারে মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন শার্দুল। ভারতীয়দের মধ্যে যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। প্রথমে কপিল দেবের নাম। ১৯৮২ সালে করাচি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি কপিল। সেটাই টেস্টে ভারতীয়দের মধ্য়ে দ্রুততম। কপিলের পরেই দু'নম্বরে শার্দুল।

চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট ভারত। প্রাপ্তি বলতে বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের অর্ধশতরান। দুরন্ত বোলিং করলেন ইংল্য়ান্ডের বোলাররা। এদিন ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন দলের মিডল অর্ডারের ২ স্তম্ভ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। তবে সিরিজে টানা দ্বিতীয়বার অর্ধশতরানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক।

ইংল্য়ান্ড ইনিংসের শুরুতেই ধাক্কা দেন যশপ্রীত বুমরা। ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ৪ বলের ব্যবধানে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দেন। শুক্রবার ভারতীয় বোলারদের হাতে পুঁজি ১৩৮ রানের। ফের একবার বুমরা-উমেশদের জ্বলে ওঠার অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

23:06 PM (IST)  •  03 Sep 2021

IND vs ENG 2021 Live Score : দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৩/০

ওভালে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৩/০। ক্রিজে রোহিত শর্মা (২০) ও কে এল রাহুল (২২)। ইংল্যান্ডের চেয়ে আর ৫৬ রানে পিছিয়ে ভারত।

22:58 PM (IST)  •  03 Sep 2021

IND vs ENG 2021 Live Score : ভারতের স্কোর বিনা উইকেটে ৪১ রান

ভারতের স্কোর বিনা উইকেটে ৪১ রান। ইংল্যান্ডের চেয়ে আর ৫৮ রানে পিছিয়ে।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget