এক্সপ্লোর

IND vs ENG Day 2 Highlights: রোহিত-গিলের তৈরি ভিতে লড়াই কুলদীপ-বুমরার, দ্বিতীয় দিনের শেষে বিরাট লিড ভারতের

Dharamshala Test: মাত্র ৪ রানের ব্যবধানে দুই সেঞ্চুরিকারী ব্যাটার রোহিত ও শুভমনকে ফিরিয়ে ম্য়াচে ফেরার চেষ্টা করেছিল ইংল্যান্ড। কিন্তু রুখে দাঁড়ান দেবদত্ত ও সরফরাজ।

ধর্মশালা: প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিলের (Shubman Gill) জোড়া সেঞ্চুরি। নবাগত দেবদত্ত পড়িক্কল (Devdutt Padikkal) ও সরফরাজ খানের হাফসেঞ্চুরি। তারপর দুই টেলএন্ডারের নাছোড় লড়াই। কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা অবিচ্ছেদ্য নবম উইকেটে ৪৫ রান যোগ করে ফেলেছেন। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত দুজনই। ৫৫ বলে ২৭ রান কুলদীপের। বুমরা ব্যাট হাতে ৫৫ বলে ১৯ রান করে ক্রিজে। শুক্রবার খেলার শেষে ভারতের প্রথম ইনিংসের স্কোর ৪৭৩/৮। ২৫৫ রানের বিশাল লিড নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের রাশ রোহিতের হাতে। ইংল্যান্ডের সামনে (India vs England Test) ধর্মশালায় (Dharamshala Test) বাকি তিনদিন শুধু ম্যাচ বাঁচানোর লড়াই।

ভারতের লোয়ার মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটারদের লড়াই সর্বস্তরে প্রশংসিত হচ্ছে। মাত্র ৪ রানের ব্যবধানে দুই সেঞ্চুরিকারী ব্যাটার রোহিত ও শুভমনকে ফিরিয়ে ম্য়াচে ফেরার চেষ্টা করেছিল ইংল্যান্ড। কিন্তু রুখে দাঁড়ান দেবদত্ত ও সরফরাজ। চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন দুজনে। ৬০ বলে ৫৬ রান করে ফেরেন সরফরাজ। ৯৩.৩৩ স্ট্রাইক রেট রেখে। ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। অভিষেক টেস্ট খেলতে নেমে দেবদত্ত করলেন ৬৫ রান।

তার পরেও একবার ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইংরেজ শিবির। মাত্র ২৫ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। তবে ৪২৮/৮ হয়ে যাওয়ার পর দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করেছেন দুই বোলার। একজন স্পিন ভেল্কিতে ধর্মশালায় ইংল্যান্ড শিবিরে আঁধার নামিয়েছিলেন। আর একজন বুম বুম গতিসম্পন্ন পেসার। ব্যাটেও যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, প্রমাণ করে দিলেন বুমরা। রোহিত শর্মা ও শুভমন গিল ব্যাট হাতে যে ইতিবাচক ছবি এঁকেছিলেন, তাকেই রংচংয়ে ক্যানভাসে মেলে ধরলেন ভারতের লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা।

শুক্রবার যা পরিস্থিতি, তাতে পাঁচশো তুলে ফেলতে পারে ভারত। গত বছরের অ্যাশেজ সিরিজের পর প্রথমবার বল করলেন বেন স্টোকস। এবং ইংরেজ অধিনায়কের হাত থেকে বেরল এক ম্যাজিক ডেলিভারি। তাতেই বোল্ড হন রোহিত। যদিও বল হাতে ভারতকে আর কোনও ধাক্কা দিতে পারেননি স্টোকস। গিলকে ফিরিয়ে সাতশো উইকেটের আরও কাছাকাছি পৌঁছে গেলেন জেমস অ্যান্ডারসনও। ৪ উইকেট নিয়ে ইংরেজ বোলারদের মধ্যে সেরা শোয়েব বশির।

আরও পড়ুন: তাঁকে খেলানো নিয়ে কুম্বলে-কোহলির ঝগড়া! সেই ধর্মশালাতেই ভেল্কি কুলদীপের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget