এক্সপ্লোর

IND vs ENG India Playing XI: ভারতীয় পেসারদের ভয়! লিডসের পিচে ঘাস উধাও, হতবাক কোহলিও

India vs England Test Series: ট্রেন্ট ব্রিজে ভারত ও জয়ের সুযোগের মধ্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। যা নিয়ে এখনও আক্ষেপ রয়েছে বিরাটের।

লিডস: ভারতীয় পেসাররা কি ইংরেজ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিলেন! তা নাহলে যে দেশ নিজেদের ডেরায় গতি আর সুইংয়ে ভারতীয় ব্যাটিংকে তছনছ করার নকশা মেনে খেলে আসছে বছরের পর বছর, সেই ইংল্যান্ড দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে পিচের কার্যত সব ঘাস উড়িয়ে দেবে কেন?

যে বাইশ গজ দেখে চমকে উঠেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে প্রথম একাদশ সাজাতে গিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পথ বেছে নিয়েছেন ভারত অধিনায়ক।

মঙ্গলবার জুম কলে হেডিংলে থেকে কোহলি বললেন, 'লিডসের পিচ দেখে অবাক হয়েছিলাম। ভেবেছিলাম আরও ঘাস থাকবে। কিন্তু পিচ সেরকম সবুজ দেখলাম না।' আর অশ্বিনকে (R Ashwin) কি দেখা যাবে? কোহলি বলছেন, 'আমরা বুধবার ম্যাচের দিন সকাল পর্যন্ত দেখে তারপর চূড়ান্ত দল ঠিক করব।' তবে উইনিং কম্বিনেশন খুব বেশি বদলানোর পক্ষপাতী নন কোহলি। 'দলে পরিবর্তনের সম্ভাবনা কম, শুধু চোট আঘাতগুলো একটু দেখে নিতে হবে,' বলছেন বিরাট।

ট্রেন্ট ব্রিজে ভারত ও জয়ের সুযোগের মধ্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। যা নিয়ে এখনও আক্ষেপ রয়েছে বিরাটের। বলছেন, 'প্রথম টেস্টে পঞ্চম দিনের খেলা বৃষ্টির জন্য না হওয়ায় হতাশ হয়েছিলাম। আমাদের জেতার সুযোগ ছিল। দ্বিতীয় টেস্টে অবশ্য সেই সুযোগ কাজে লাগিয়েছি। আমরা প্রমাণ করেছি যে, জেতার সুযোগ থাকলে ঝাঁপাবই।'

লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আইপিএলে যিনি কোহলির নেতৃত্বেই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। বিরাট বলছেন, 'মহম্মদ সিরাজকে কাছ থেকে দেখেছি। ওর সাফল্যে দারুণ খুশি। ওর মুখেই আগ্রাসন প্রতিফলিত হয়।'

তবে ভারত অধিনায়ককে ভরসা দিচ্ছে ওপেনারদের ফর্ম। কোহলি বলছেন, 'কে এল আর রোহিত দুজনই দারুণ ফর্মে। ওপেনাররাই বড় ইনিংসের ভিত তৈরি করে দেয়। প্রথম টেস্টে জেতার পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্বিতীয় টেস্টে আমরা জিতেছি। কারণ দুই টেস্টেই ওপেনারেরা দারুণ শুরু করে দিয়েছিল।'

পাশাপাশি কোহলি জানিয়েছেন, লর্ডসে ইংরেজ শিবিরের সঙ্গে বাগযুদ্ধ তাঁদের মানসিকভাবে তাতিয়ে দিয়েছিল। তবে ঠিক কী রকমের বাক্যবিনিময় হয়েছিল, জানাতে চাননি কোহলি। শুধু বলেছেন, 'মাঠে কী বলা হয়েছে তা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। মাঠের বাইরে তার বিস্তারিত বর্ণনা দেওয়া নিস্প্রয়োজন। তবে সেই কথাগুলো আমাদের তাতিয়ে দিয়েছিল। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার বাইরে আর কিছুই করিনি।'

আরও পড়ুন

আউট করার চেষ্টাই করেনি বুমরা, শুধু শরীর লক্ষ্য করে বল করছিল: অ্যান্ডারসন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget