এক্সপ্লোর

Ind vs Eng 2021: আউট করার চেষ্টাই করেনি বুমরা, শুধু শরীর লক্ষ্য করে বল করছিল: অ্যান্ডারসন

India vs England Test Series: লর্ডসে একটা সময় বুমরার বলে অ্যান্ডারসন এমন থরহরিকম্প শুরু করেন যে, যত দ্রুত সম্ভব নিজের স্ট্রাইক রুটকে দিতে চাইছিলেন।

লন্ডন: লর্ডস টেস্টের পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু মাঠের দুজনের দ্বৈরথ এমনই উত্তপ্ত জায়গায় পৌঁছে গিয়েছিল যে, চর্চা থামার লক্ষণই নেই।

যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও জেমস অ্যান্ডারসন (James Anderson)। লর্ডসে যে দুজনের বাগযুদ্ধ টেস্ট ম্যাচের উত্তাপ আচমকাই বাড়িয়ে দিয়েছিল।

এবার অ্যান্ডারসন জানালেন যে, লর্ডসে তাঁকে ইচ্ছাকৃতভাবে শর্ট বল করছিলেন বুমরা! বুমরার বল খেলার সময় জীবনে এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ইংরেজ পেসার। ব্যাট করার সময় সম্ভবত একটা সময় ভারতের পেস বোলার বুমরাকে ভয়ও পেয়েছিলেন অ্যান্ডারসন। একটা সময় তাঁর মনে হয়েছিল যে, বুমরা তাঁকে আউট করতে চাইছেন না। 

লর্ডসে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ইংরেজ খেলোয়াড়দের উত্তেজনার ছবি দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে এতদিন সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অ্যান্ডারসন। হেডিংলে টেস্টে বল গড়ানোর ঠিক আগে মুখ খুললেন ইংরেজ পেসার। একটি পডকাস্টে অ্যান্ডারসন জানান যে, একটা সময় তিনি যখন ব্যাট করতে নামছিলেন তখন তাঁকে সতীর্থরা বলেছিলেন, লর্ডসের উইকেট মন্থর গতির। বুমরাও বেশি গতিতে বল করছেন না। কিন্তু তিনি যখন ব্যাট হাতে বাইশ গজে নেমেছিলেন, তখন বুঝতে পেরেছিলেন বুমরা তাঁকে ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করছেন। তিনি একটা সময় এও উপলব্ধি করেন যে, তাঁকে বুমরা আউট করতেই চাইছেন না। 

অ্যান্ডারসন বলেছেন, ‘এটা সত্যিই যে আমি যখন ব্যাট করতে এসেছিলাম তখন উইকেট বেশ স্লো ছিল। জো রুট বলেছিল বুমরা যতটা দ্রুত গতিতে বল করে থাকে তা করছে না। তবে আমায় করা ওর প্রথম বলটি ছিল ঘণ্টায় ৯০ মাইল গতিতে। মনে হয়েছিল, আমি আমার কেরিয়ারে এরকম কখনও অনুভব করিনি। পরে মনে হয় যে, আমাকে আউট করার চেষ্টাই করছে না ও।’

লর্ডসে একটা সময় বুমরার বলে অ্যান্ডারসন এমন থরহরিকম্প শুরু করেন যে, যত দ্রুত সম্ভব নিজের স্ট্রাইক রুটকে দিতে চাইছিলেন।

আরও পড়ুন

হেডিংলে টেস্টে বিরাটের সামনে অনন্য রেকর্ডের হাতছানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
IND vs ZIM Live: বৈভবের ঝোড়ো ৮১, রিঙ্কুর ক্যামিও, ১৯২ বোর্ডে তুলল ভারত
বৈভবের ঝোড়ো ৮১, রিঙ্কুর ক্যামিও, ১৯২ বোর্ডে তুলল ভারত
IND vs ZIM: অল্পের জন্য হাতছাড়া শতরান, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ফের হারারেতে বড় রান তুলল ভারত
অল্পের জন্য হাতছাড়া শতরান, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ফের হারারেতে বড় রান তুলল ভারত
IND vs SL: শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ

ভিডিও

Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget