এক্সপ্লোর

IND vs ENG: ভিসা না পাওয়ায় ভারতে আসাই হল না বাশিরের, রোহিতের গলায় সহানুভূতি

Shoaib Bashir: সেখানে ভিসা সমস্যায় আটকে গিয়েছে বাশিরের ভারত আগমন। এর জেরে তিনি যে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। 

হায়দরাবাদ: ভারতের (IND vs ENG) বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফের ধাক্কা খেল ইংল্যান্ড (England Cricket Team) শিবির। দেশে ফিরতে হল দলের তরুণ তুর্কিকে। সামারসেটের হয়ে খেলা ২০ বছর বয়সি অফস্পিনার শোয়েব বাশির (Shoaib Bashir) দুরন্ত ঘরোয়া মরশুমের পর এই ভারত সফরেই প্রথমবার ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ড দলের সঙ্গে আবু ধাবিতে প্রস্তুতি শিবিরেও ছিলেন তিনি। তবে যেখানে বাকি ইংল্যান্ড দল রবিবার ভারতে চলে এসেছে, সেখানে ভিসা সমস্যায় আটকে গিয়েছে বাশিরের ভারত আগমন। এর জেরে তিনি যে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। 

বাশিরের পরিস্থিতি দেখে সহানুভূতিশীল রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক বলেছেন, 'আমি ওর অনুভূতি বুঝতে পারছি। প্রথমবার ইংল্যান্ডের হয়ে খেলতে ভারতে আসছিল। কারও পক্ষেই ব্যাপারটা সহজ না। আমাদের দলের কেউও যদি ভিসা সমস্যায় ইংল্যান্ডে যেতে না পারত তাহলে খারাপ লাগত। তবে আমি ভিসা অফিসে বসি না তাই বিস্তারিত বলতে পারব না। আশা করছি দ্রুত ও ভারতে আসতে পারবে আর খেলতে পারবে।'

বাশিরের জন্ম ইংল্যান্ডে হলেও, তাঁর পূর্বপুরুষরা পাকিস্তানি। সেই কারণেই তাঁর ভারতের ভিসা পেতে এত দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাকিদের সঙ্গে তাঁর ভিসার আবেদনপত্রও গত মাসেই পাঠিয়ে দেওয়া হয়। তবে তিনি এখনও ভিসা পাননি। এই বিষয়ে কথা বলতে গিয়ে সোমবার ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম (Brendon McCullum) বলেছিলেন, 'কিছু কিছু জিনিসপত্রে সময় তো লাগেই। তাই না? সকলেই নিজের সাধ্যমতো চেষ্টা করছেন এবং আমরা ধারণা খুব দ্রুতই এর সমাধান পাওয়া যাবে।'

ইংল্যান্ডের টেস্ট দলের মাত্র দুই ক্রিকেটার এর আগে ভারতের মাটিতে টেস্ট খেলেছেন। জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ। বিপক্ষ শিবিরের এই অনভিজ্ঞতা কি সুবিধা দেবে ভারতকে? রোহিতের গলায় অবশ্য সতর্কতা। বলছেন, 'মার্ক উডও রয়েছে। টেস্ট না খেললেও ভারতে প্রচুর ক্রিকেট খেলেছে। আইপিএলে খেলেছে, ওয়ান ডে খেলেছে। তবে অন্যরাও রয়েছে। স্পিনাররা আছে। ওদের বোলিংকে উপেক্ষা করা যায় না। ওদের বোলিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের এবং আমাদের বোলিংয়ের সঙ্গে ওদের ব্যাটিংয়ের ভাল লড়াই হবে।'

আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget