এক্সপ্লোর

Ind vs NZ: শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং, নতুন পরিকল্পনার কথা জানালেন রোহিত

Rohit Sharma: নিজের ব্যাটিং করার ধরন বদলে ফেলতে চাইছেন বলেও জানিয়েছেন রোহিত।

রায়পুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ঝকঝকে হাফসেঞ্চুরি করেছেন তিনি। কিউয়িদের হেলায় হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। স্বাভাবিকভাবে উচ্ছ্বাসে ভাসছেন রোহিত শর্মা (Rohit Sharma)।

ম্যাচের শেষে ভারত অধিনায়ক বলেছেন, 'শেষ পাঁচ ম্যাচে বোলাররা দারুণ পারফর্ম করছে। ওদের যা দায়িত্ব দেওয়া হচ্ছে, তাই করে দেখাচ্ছে। ভারতে এরকম বলের সিম মুভমেন্ট দেখা যায় না। সাধারণত ভারতের বাইরে বলের এরকম নড়াচড়া হয়। আমাদের বোলাররা দারুণ পরিশ্রম করেছে আর তার পুরস্কারও পাচ্ছে।'

নিজের ব্যাটিং করার ধরন বদলে ফেলতে চাইছেন বলেও জানিয়েছেন রোহিত। বলেছেন, 'আমি নিজের খেলাও একটু পাল্টাতে চাইছি। বোলারদের আক্রমণ করতে চাইছি শুরু থেকে। সেটা খুব গুরুত্বপূর্ণ। বড় রান না এলেও আমি চিন্তিত নই।'

রোহিত যোগ করেছেন, 'কাল প্র্য়াক্টিসের সময়ই দেখছিলাম, নৈশালোকে বল নড়াচড়া করছে। আমরা জানতাম ওরা আড়াইশো রান তুলে ফেললে আমরা সমস্যায় পড়ব। সেই জন্যই আমরা রান তাড়া করতে চেয়েছিলাম। আগের ম্যাচে প্রথমে ব্যাট করেছিলাম আর আমরা চেয়েছিলাম সব রকম পরিস্থিতিতে নিজেদের পরীক্ষা করে দেখতে। ইনদওরে শেষ ম্যাচে কী করব এখনও জানি না। দলের সকলে আত্মবিশ্বাসে টগবগ করছে আর সেটা ভীষণ ইতিবাচক দিক।'                                                    

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

রোহিত আরও বলেছেন, 'শামি ও সিরাজ লম্বা স্পেলে বল করতে চাইছিল। কিন্তু আমি ওদের মনে করিয়ে দিই যে, সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। তাই ওদের যত্ন নিতে হবে।'

শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের দাপট অব্যাহত। ঘরের মাঠে পরপর দুটি ওয়ান ডে সিরিজ রীতিমতো শাসন করে জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget