এক্সপ্লোর

ডিন এলগারের পর সেঞ্চুরি ডি ককেরও, তৃতীয় দিনে লড়াইয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা

ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ডিন এলগারের ব্যাটে ভর করে পাল্টা লড়াই দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় দিনের শেষে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সফরকারী দল। তৃতীয় দিনের শুরুতে টেম্বা বাভুমা (১৮)-কে লেগ বিফোর আউট করে প্রোটিয়া শিবিরে আঘাত হানেন ইশান্ত শর্মা।

বিশাখাপত্তনম: #তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার রান ৮ উইকেটে ৩৮৫। ভারতের থেকে তারা এখনও পিছিয়ে ১১৭ রানে। কেশব মহারাজ (৩) ও মুথুস্বামী (১২) ক্রিজে রয়েছেন। ডিকক আউট হওয়ার পর ফিল্যান্ডারকে ফেরান অশ্বিন। ৩৭৬ রানে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের পতন ঘটে। ভারতের হয়ে অশ্বিন ১২৮ রানে ৫ উইকেট নিয়েছেন। জাডেজা ২ এবং ইশান্ত ১ উইকেট নিয়েছেন। #অনবদ্য সেঞ্চুরি করলেন ডি কক। অশ্বিনের বলে ১১১ রান করে আউট হন তিনি। ৩৭০ রানে দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেটের পতন ঘটে। এর আগে ডিন এলগারকে ফেরান জাডেদা। ২৮৭ বলে ১৬০ রানের ম্যারাথন ইনিংস খেলে আউট হন এলগার। আউট হওয়ার আগে ডি ককের সঙ্গে জুটিতে ১৬৪ রান যোগ করেন এলগার।  ৩৪২ রানে ষষ্ঠ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। #কুইন্টন ডি ককের সঙ্গে জুটিতে দলের  ফলো অন এড়ালেন ডিন এলগার।  ডি ককও হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। এলগার ১৫০ রান পেরিয়েছেন। ৯৫ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৩২৫। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ডিন এলগারের ব্যাটে ভর করে পাল্টা লড়াই দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় দিনের শেষে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সফরকারী দল। তৃতীয় দিনের শুরুতে টেম্বা বাভুমা (১৮)-কে লেগ বিফোর আউট করে প্রোটিয়া শিবিরে আঘাত হানেন ইশান্ত শর্মা। ৬৩ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে। এরপর এলগার ও অধিনায়ক ফাফ ডুপ্লেসিস দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪ উইকেটে ১৫৩। এলগার ৭৬ এবং ডুপ্লেসিস ৪৮ রানে অপরাজিত ছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির পর হাফসেঞ্চুরি পূরণ করেন ডুপ্লেসিস। কিন্তু এরপর তাঁকে আউট করেন আর অশ্বিন। ১০৩ বলে ৫৫ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক।১৭৮ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তার আগে এলগারের সঙ্গে জুটিতে মূল্যবান ১১৫ রান যোগ করেন তিনি। এরপর এলগার তাঁর শতরান সম্পূর্ণ করেন। কুইন্টন ডি ককের সঙ্গে জুটি বেঁধে ফলো অন এড়ানোর লড়াই করছেন এলগার। দুজনের জুটিতে এখনও পর্যন্ত ৭০-র বেশি রান যোগ হয়েছে। ভারত সাত উইকেটে ৫০২ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget