এক্সপ্লোর

Ind vs SA, 3rd Test: কেপটাউন টেস্টে আম্পায়ারের নিষেধাজ্ঞায় ক্ষেপে গেলেন বিরাট, কিন্তু কেন?

Ind vs SA, 3rd Test: নিজের দলের সতীর্থদের জন্য গলা ফাটাতে, তাদের পাশে দাঁড়াতে বিরাটের জুড়ি মেলা ভার। যার জন্য কখনো কখনো ম্যাচের আম্পায়ারের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।

কেপটাউন: মাঠে বরাবরই অগ্রাসী মেজাজে দেখা যায় বিরাটকে। নিজের দলের সতীর্থদের জন্য গলা ফাটাতে, তাদের পাশে দাঁড়াতে বিরাটের জুড়ি মেলা ভার। যার জন্য কখনো কখনো ম্যাচের আম্পায়ারের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ঠিক যেমন হল কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন। ক্রিজের বিপদজনক জায়গা দিয়ে দৌড়োচ্ছিলেন শামি। যার জন্য তাঁকে ওয়ার্নিং দিয়েছিলেন আম্পায়ার এরাসমাশ। আর ঠিক সেই সময়ই এগিয়ে আসেন বিরাট। এক প্রকার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় ভারত অধিনায়ককে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বল করছেন শামি, বুমরা। খেলার একটা সময় তখন শামি বল করছিলেন। হঠাৎ অনফিল্ড আম্পায়ার এরাসমাশ এসে শামিকে সতর্ক করেন। তিনি নাকি ক্রিজের মাঝখানে বারবার পা ফেলছেন। এই সময়ই বিরাটও এগিয়ে আসেন। আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁর কথা হয়। ভিডিওতে দেখে মনেই হচ্ছিল যে বেশ রেগে গিয়েছিলেন ভারত অধিনায়ক। পরে অবশ্য যখন রিপ্লেতে দেখা হয়, তখন দেখা যায় যে শামি কোনোভাবেই উইকেটের ডেঞ্জার জোনে পা রাখছিলেন না। 

 

বল হাতে প্রত্যাঘাত। আর তাতেই ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের বিরতিতে ১০০ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষেই তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট খুইয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ রান করে প্যাভিলিয়ন ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন জশপ্রীত বুমরা। এদিনও খেলায় প্রথম আঘাত হানেন বুমরাই। এইডেন মার্করামকে বোল্ড করে দেন তিনি। ডানহাতি প্রোটিয়া ওপেনার ৮ রান করে ফিরে যান। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা কেশব মহারাজ ভাল খেলছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন উমেশ যাদব। সিরাজের বদলি হিসেবে দলে ঢুকেই উইকেট তুলে নিলেন উমেশ। ৪টে বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে ফিরে যান মহারাজ। একসময়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে রাসি ফ্যান ডার ডুসেনকে সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যান কিগান পিটারসেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget