এক্সপ্লোর

IND vs SA: মন্থর বোলিংয়ের জন্য ধাক্কা ভারতের, কড়া শাস্তির মুখে ক্রিকেটারেরা, কাটা গেল পয়েন্টও

WTC: ২ পয়েন্ট কাটা যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ নীচে নেমে গেল ভারত।

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারেই ভারতীয় শিবিরের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না। বরং তা আরও বাড়িয়ে দিল আইসিসি-র (ICC ) এক সিদ্ধান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ভারতের ২ পয়েন্ট কেটে নেওয়া হল। পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতের কাছে যা বড় ধাক্কা।

২ পয়েন্ট কাটা যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ নীচে নেমে গেল ভারত। পাঁচ নম্বর থেকে ছয় নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যন্ত্রণা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। কারণ, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা যাবে মন্থর বোলিংয়ের জন্য।

হিসেব কষে দেখা যায় যে, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছিল ভারত। আইসিসি-র নিয়ম হচ্ছে, এক ওভার কম থাকলে ক্রিকেটারদের ৫ শতাংশ ম্যাচ ফি ও দলের এক পয়েন্ট কাটা যাবে। ভারত ২ ওভার পিছিয়ে থাকায় ক্রিকেটারদের ১০ শতাংশ ম্যাচ ফি ও দলের ২ পয়েন্ট কাটা গিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনদিনের মধ্যে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে এলেন আবেশ খান (Avesh Khan)। ৩ জানুয়ারি থেকে কেপ টাউনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে সেই টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে।

গোড়ালির চোটের জন্য গোটা টেস্ট সিরিজেই নেই মহম্মদ শামি। বিশ্বকাপের পর থেকেই গোড়ালির সমস্যায় বিব্রত বাংলার পেসার। বিশ্বকাপ ফাইনালের পর থেকে তাঁকে আর মাঠে দেখা যায়নি। শামির যে গোড়ালির চোট রয়েছে, সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ বাংলাই। তাঁর পরিবর্ত হিসাবেই আবেশকে দলে নিল ভারতীয় দল।

আবেশ এখন দক্ষিণ আফ্রিকাতেই আছেন। ভারতীয় এ দলের হয়ে সিরিজ খেলতে গিয়েছিলেন। তার আগে ওয়ান ডে সিরিজে ভারতের সিনিয়র দলেই ছিলেন তিনি। আপাতত বেনোনিতে ভারত এ-র হয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলছেন। সেই ম্যাচের তৃতীয় দিন ৫ উইকেট নিয়েছেন আবেশ।

৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৯ উইকেট রয়েছে আবেশের। ২২.৬৫ গড়ে। সাতবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। গত রঞ্জি ট্রফিতে ৩৮ উইকেট নিয়ে তিনিই ছিলেন মধ্য প্রদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

আরও পড়ুন: ম্যাচ জিতেও ধাক্কা দক্ষিণ আফ্রিকার, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget