এক্সপ্লোর

IND vs SL: নিজে ৫ উইকেট নিয়েও পন্থের প্রশংসায় পঞ্চমুখ বুমরা, কী বললেন?

IND vs SL: সদ্য টেস্টে ভারতীয় ব্য়াটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছেন পন্থ। ২৮ বলে অর্ধশতরান করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে।

বেঙ্গালুরু: তাঁর মারমুখি ব্যাটিং নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। টেস্টে, টি-টোয়েন্টি বা ওয়ান ডে সব ফর্ম্যাটেই একই ধরনের ব্য়াটিং নিয়ে পন্থকে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। কিন্তু টিম ম্যানেজম্যান্ট যদিও দিল্লির তরুণ ব্যাটারকে এই নিয়ে বারবার ব্যাক করেছে। সদ্য টেস্টে ভারতীয় ব্য়াটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেছেন পন্থ। ২৮ বলে অর্ধশতরান করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে। পন্থের ব্য়াটিংয়ে মজে জশপ্রীত বুমরাও। 

এই সিরিজ বুমরার কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমবার টেস্টে সহ অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। নিজে বল হাতে ৫ উইকেটও তুলে নিয়েছেন। তবে বুমরার মুখে শুধুই পন্থের ব্যাটিং তাণ্ডবের গল্প। তারকা পেসার বলেন, ''সবাই একই রকম আগ্রাসন নিয়ে খেলতে পারে না। আমার মনে হয় পন্থ নিজের ক্ষমতা সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল। ঠিক সেটাই করছে ওঁ।''

বুমরা আরও বলেন, ''ওঁ প্রতিদিন আরও বেশি করে পরিণত হয়ে উঠছে। প্রত্য়েকের খেলার ধরণ একইরকম হতে হবে, এটা কখনও ভাবা ঠিক নয়। ওঁ একটু আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। তাই সেভাবেই ব্যাট করে ওঁ। কিন্তু এরমধ্যেও প্রতিদিন শিখছে। ভাল পারফর্ম করছে।'' উল্লেখ্য, কপিল দেব এর আগে ১৯৮২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে টেস্টে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। তাঁকেই টপকে গেলেন ঋষভ পন্থ।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দেশের মাটিতে নজির গড়ে ফেলেছেন জশপ্রীত বুমরা। মোট ১০ ওভার বল করে ৪টি মেডেনসহ ২৪ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন বুমরা। 

এদিকে, গোলাপি বলে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে। মাত্র দু'দিনের মধ্যে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছেন রোহিত শর্মারা। এখনও শ্রীলঙ্কার চেয়ে ৪১৮ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে বসেছে সফরকারী দল। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ২৮ রান। অলৌকিক কিছু না হলে এখান থেকে শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানো কার্যত অসম্ভব।

গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে ভারত (Ind vs SL)। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংসে ২৫২ রানের জবাবে মাত্র ১০৯ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে রবিবার ৩০৩/৯ স্কোরে ডিক্লেয়ার দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৮/১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget