Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
Casemiro: গতকালই ক্যাসেমিরোকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করে ইন্টার মায়ামি।

মায়ামি: বিশ্বকাপ শেষ হওয়ার পর সপ্তাহখানেকও হয়নি, ইতিমধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবল পুনরায় শুরু হয়ে গিয়েছে। আর ক্লাব ফুটবল শুরু হতে না হতেই এক তারকাকে সই করিয়ে ফেলেছে ইন্টার মায়ামি (Inter Miami)। তিনি ক্যাসেমিরো (Casemiro)। ব্রাজিলিয়ান মহাতারকা। কিন্তু সেই তারকাকে সই করানো নিয়েই বিতর্কে লিওনেল মেসির ক্লাব। শুরু হয়েছে তদন্তও।
৩৪ বছর বয়সি ক্যাসেমিরো মরশুম শেষের আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়াবেন না এবং ম্যান ইউনাইটেড ছাড়তে চলেছেন তিনি। রেড ডেভিলসদের বিদায় জানানোর পর বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচই খেলেন ক্যাসেমিরো। সেই যুক্তরাষ্ট্রই এবার তাঁর পরবর্তী ক্লাবের ঠিকানা হতে চলেছে।
A new No. 5 is in the 305. @Casemiro is Home. 🙌 pic.twitter.com/VNL4FeHgub
— Inter Miami CF (@InterMiamiCF) July 22, 2026
আরও পড়ুন:- ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
তবে বিতর্ক বেঁধেছে ক্যাসেমিরোর সই করাকে ঘিরে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ২০২৭ মেজর লিগ সকার মরশুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে ইন্টার মায়ামি। তাঁর চুক্তি ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর বিকল্প রয়েছে। কিন্তু সমস্যা হল ক্যাসেমিরোর ডিসকভারি রাইটস ছিল এলএ গ্যালাক্সির হাতে। এর ফলে ক্যাসেমিরোর সঙ্গে ইন্টার মায়ামির আলাপ আলোচনা বা চুক্তি সম্পর্কিত কথা বলার অনুমতি ছিল না। তবে তা সত্ত্বেও ইন্টার মায়ামি ক্য়াসেমিরোকে সই করায়। এরপরেই মেজর লিগ সকারের তরফে কিছু অসঙ্গতির বিষয়ে তদন্ত করছে এমএলএস।
One look was never going to be enough. Welcome, @Casemiro. 🙌 pic.twitter.com/Kqn7JXVOZd
— Inter Miami CF (@InterMiamiCF) July 22, 2026
ইন্টার ও এলএ গ্যালাক্সি মধ্যে এই ডিসকভারি রাইটস হস্তান্তরের জন্য কথাবার্তা পাকা হয়েছিল। তবে এর বিষয়ে সমস্ত তথ্য তদন্ত সম্পূর্ণ হওয়ার পরেই জানানো হবে বলে এমএলএস কর্তৃপক্ষের তরফে জানানো হয়। এই ঘটনার পরে ক্যাসেমিরোকে ঠিক কবে ইন্টার মায়ামির হয়ে নিজের অভিষেক ঘটাতে দেখা যাবে, সেই বিষয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে।
সেরা শিরোনাম





















