এক্সপ্লোর

Ind vs WI: ব্যাটারদের দাপটের পর বল হাতে কামাল শার্দুল-মুকেশের, ওয়েস্ট ইন্ডিজ়কে গুঁড়িয়ে সিরিজ ভারতের

India vs West Indies: ঝুঁকিটা নিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। আর সেই ঝুঁকি কাজেও লেগে গেল। তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ২০০ রানে দুরমুশ করে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।

ত্রিনিদাদ: বলা হচ্ছিল, বিশ্বকাপের আগে নিজেদের মাজাঘষা করে নেওয়ার সিরিজ় টিম ইন্ডিয়ার (Team India)। অথচ সিরিজ ১-১ অবস্থায়, আর নির্ধারণকারী ম্যাচে খেলানো হচ্ছে না রোহিত শর্মা ও বিরাট কোহলিকে!

ঝুঁকিটা নিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। আর সেই ঝুঁকি কাজেও লেগে গেল। তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে (Ind vs WI) ২০০ রানে দুরমুশ করে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।

ম্যাচের প্রথমার্ধে দাপট দেখালেন ব্যাটাররা। রোহিত পরপর দুই ম্যাচে খেললেন না। প্রথম ম্যাচে খেললেও, ওপেনিং করেছিলেন শুভমন গিল ও ঈশান কিষাণ। তিন ম্যাচেই রান পেলেন ঈশান। গাড়ি দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে ওযান ডে বিশ্বকাপে পাওয়া যাবে না ধরে নিয়েই এগোচ্ছে ভারত। তাঁর পরিবর্তে বিশ্বকাপে উইকেটকিপিং কে করবেন, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কে এল রাহুল চোট পেয়ে দলের বাইরে। এই পরিস্থিতিতে দৌড়ে এগিয়ে রয়েছেন ঈশান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচেই যিনি হাফসেঞ্চুরি করলেন।

মঙ্গলবার রাতের ম্যাচে শুরুতেই একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু জীবন ফিরে পেয়ে ৬৪ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের ক্রিকেটার। বিধ্বংসী ইনিংস খেললেন শুভমনও। মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ৯২ বলে ৮৫ রান করে আউট হন। রুতুরাজ গায়কোয়াড়কে এদিন খেলানো হয়। তিনি রান পাননি। তবে সঞ্জু স্যামসন ৪১ বলে ৫১ রান করেন। অধিনায়ক হার্দিক পাণ্ড্য ৫২ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৩০ বলে ৩৫ করেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্য়াট করে ভারত তোলে ৩৫১/৫।

 

ব্যাটারদের দাপটের পর বল হাতে কামাল করেন শার্দুল ঠাকুর-মুকেশ কুমাররা। ৩৫.৩ ওভারে মাত্র ১৫১ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়। ৪ উইকেট শার্দুলের। ৩০ রানে ৩ উইকেট মুকেশের। ২০০ রানে ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে ওয়ান ডে সিরিজ জয়ী ভারত। ম্যাচের সেরা হয়েছেন শুভমন। ৮৫ রান করার পাশাপাশি ২টি ক্যাচও নেন তিনি। সিরিজ সেরা ঈশান।

অবিশ্বাস্য শোনালেও সত্যি। শেষবার ওয়েস্ট ইন্ডিজ় কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে হারিয়েছিল ১৭ বছর আগে। ২০০৬ সালে। ঘরের মাঠে। এবারের সিরিজও জিতল ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের টানা ১৩টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget