এক্সপ্লোর

Ind vs WI T20: ইডেনে চলতি টি-টোয়েন্টি সিরিজেই ফিরছে দর্শক

Eden Gardens: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ?

কলকাতা: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার দুপুরে এমনটাই জানিয়ে দিয়েছে সিএবি। তবে সাধারণ দর্শক প্রবেশের অনুমোদন নিয়ে এখনও পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি। রয়েছে প্রশ্ন। 

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, 'বিসিসিআইকে আমরা ইডেনে দর্শক প্রবেশের ব্যাপারে অনুরোধ করেছিলাম। ইডেনে বহুদিন পর খেলা হচ্ছে। কোভিডের জন্য আইপিএল হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও হয়নি। কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আমরা গত নভেম্বরে যে ম্যাচ আয়োজন করেছিলাম ইডেনে, সেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও ৭০ শতাংশ দর্শক ছিল মাঠে। রাজ্যে কোভিড পরিস্থিতি গত নভেম্বরের তুলনায় অনেক ভাল। সেজন্যই আমরা বিসিসিআই-কে অনুরোধ করেছিলাম, যাতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। ওরা বিষয়টা ভেবে দেখে দর্শক প্রবেশের অনুমোদন দিয়েছে।'

অভিষেক যোগ করেছেন, 'যদিও প্রথম দু'টি ম্যাচে সেটা হচ্ছে না। কিন্তু তৃতীয় ম্যাচে কিছু লোক হবে । এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ঠিক কত লোক হবে । সবে অনুমোদন এসেছে। আমাদের হিসেব করে দেখতে হবে । মনে হচ্ছে ২৪-২৫ হাজার টিকিট হবে । লাইফ মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, অ্যানুয়াল মেম্বার ও অনারারি মেম্বাররা রয়েছেন । সংবিধান মেনে তাঁদের আগে টিকিট দিতে হবে । এরপর হিসাব কষে দেখতে হবে সাধারণের জন্য কীরকম টিকিটের ব্যবস্থা করা যায় ।'

অভিষেক জানিয়েছেন, প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারে দর্শক প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল। তাতে যথেষ্ট দূরত্ববিধিও মানা যাবে। আপাতত প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিট ছাপানোর ব্যবস্থাই করা হবে বলে সিএবি-র তরফে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।

বাংলার ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget