এক্সপ্লোর

IND W vs SL W T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত

IND W vs SL W: ভারতের হয়ে বল হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেমলতা তিন উইকেট নেন, ব্যাট হাতে জেমাইমা রডরিগেজ ৭৬ রানের ইনিংস খেলেন। এর সুবাদেই জয় পেল ভারত।

সিলেট: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND W vs SL W) ৪১ রানের বড় ব্যবধানে জয় দিয়ে এবারের এশিয়া কাপ (Women's Asia Cup 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের ১৫০ রানের জবাবে মাত্র ১০৯ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয় বল হাতে সফলতম বোলার হেমলতা। তিনি ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন। দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকর দুইটি করে উইকেট নেন। 

১৫০ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা খুব একটা ভাল হয়নি। ৫০ রানের মধ্য়েই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্র। লঙ্কান অধিনায়াক চামারি আতাপাত্তু মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। মালশাও নয় রানের বেশি করতে পারেননি। হাসিনি পারেরা ৩০ রান করলেও তিনি ১০০-র কম স্ট্রাইক রেট নিয়ে সেই রান করেন। শেষমেশ ২৮ রানে পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০৯ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

 

হরমন-জেমাইমার পার্টনারশিপ

এদিন শুরুতেই দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে অল্প রানের ব্যবধানেই হারায় ভারতীয় দল। শেফালি ১০ ও স্মৃতি ব্যক্তিগত ছয় রানে আউট হন। ২৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। এখান থেকেই ভারতের হয়ে ইনিংস গড়ার কাজ শুরু করেন জেমাইমা। তাঁকে সঙ্গ দেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। তৃতীয় উইকেটে হরমনপ্রীত ও জেমাইমা ৯২ রান যোগ করেন। ৩০ বলে ৩৩ রানে আউট হন হরমনপ্রীত। বাংলার রিচা ঘোষও নয় রানের বেশি করতে পারেননি।

হরমনপ্রীত ও জেমাইমা বাদে ভারতীয় দলের হয়ে আর কোনও ব্যাটারই তেমন রান করতে পারেননি। জেমাইমাই সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন। তবে বাকিদের ব্যর্থতায় ভারত ১৫০ রানের বেশি করতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে ওশিদা রণসিঙ্গে সফলতম বোলার। ৩২ রানের বিনিময়ে তিনি তিন উইকেট নেন। চামারি আতাপাত্তু ও সুগন্ধিকা কুমারি একটি করে উইকেট নেন। পূজা বস্ত্রকর (১) রান আউট হন। 

আরও পড়ুন: 'নিয়মবিরুদ্ধ কিছু করিনি', মাঁকড়িং বিতর্ক ভুলে সামনের দিকে তাকাতে চান হরমনপ্রীত কৌর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget