এক্সপ্লোর

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষিত, বাদ বিনি, শার্দুল ঠাকুর

মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্টের জন্য ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকরা। আজ ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে দল গিয়েছিল, সেটি থেকে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি এবং পেসার শার্দুল ঠাকুর বাদ পড়েছেন। বাকি দলে কোনও বদল নেই।   এই সিরিজে ভারতীয় দলে নতুন মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা বিশেষ ছিল না। তবে রোহিত শর্মা, শিখর ধবন এবং চেতেশ্বর পূজারার দলে থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি দলে বদল চাননি। সেই কারণেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে টেস্ট সিরিজ জিতে আসা দলই ধরে রাখা হল।   এই দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক সন্দীপ পাতিল বলেছেন, 'আমরা কম্বিনেশন বদল করতে চাইনি। কারণ, এতেই সাফল্য এসেছে। আমাদের মনে হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই সেরা দল।' রোহিত শর্মাকে ফের সুযোগ দেওয়া প্রসঙ্গে পাতিল বলেছেন, কোচ-অধিনায়ক থেকে শুরু করে সব নির্বাচকই এই অসাধারণ ক্রিকেটারকে আরও সুযোগ দেওয়ার পক্ষে। শিখর ধবন সহ ১৫ জনের উপরেই তাঁদের আস্থা আছে বলে জানিয়েছেন পাতিল। তিনি আরও বলেছেন, গৌতম গম্ভীর সহ অনেক সিনিয়র ক্রিকেটারের নাম নিয়েই আলোচনা হয়েছে। ১৫ জনের দল বেছে নেওয়া হলেও, তাঁদের হাতে ৩০ জনের দল আছে। এত জন ক্রিকেটার তৈরি থাকায় তাঁরা খুশি।   এই সফরে নিউজিল্যান্ড তিনটি টেস্ট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সফর শুরু হচ্ছে ফিরোজ শাহ কোটলায় মুম্বইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে। এ মাসের ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত হবে এই ম্যাচ। কানপুরে প্রথম টেস্ট শুরু ২২ সেপ্টেম্বর। ইডেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। ৮ অক্টোবর থেকে ইন্দৌরে তৃতীয় টেস্ট।   একদিনের ম্যাচগুলি হবে ধর্মশালা (১৬ অক্টোবর), নয়াদিল্লি (২০ অক্টোবর), চণ্ডীগড় (২৩ অক্টোবর), রাঁচি (২৬ অক্টোবর) এবং বিশাখাপত্তনমে (২৯ অক্টোবর)।   টেস্ট সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, মুরলী বিজয়, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, শিখর ধবন, অমিত মিশ্র ও উমেশ যাদব।

সেরা শিরোনাম

India A Squad: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
Prithvi Shaw Meets Sourav Ganguly: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
Bengal vs Maharashtra Day 1: ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
Bengal vs Maharashtra Tea Break: ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২
ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget