এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজ ৩-০ দখল করল ভারত

চেন্নাই: তৃতীয় তথা শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল ভারত।  এদিন চেন্নাইয়ে ক্যারিবিয়ানদের রাখা ১৮২ রানের লক্ষ্যমাত্রাকে একেবারে শেষ বলে জিতে বাজিমাত করে মেন ইন ব্লু-রা। ভারতের এই  রান তাড়া করার দৌড়ে বড় অবদান রাখেন ওপেনার শিখর ধবন। এদিন কার্যত ধরন-ঝড়ে চলেছে চিদম্বরম স্টেডিয়ামে। ৯২ রানের (৬২ বলে) ঝকঝকে ইনিংস উপহার দেন ধবন। ছিল ১০টি চার ও ২টি ছক্কা। এছাড়া ভাল ব্যাটিং করেন ঋষভ পন্ত (৩৮ বলে ৫৮ রান)।

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজ ৩-০ দখল করল ভারত

এদিন রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ব্যক্তিগত চার রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। ভাল শুরু করেও চালাতে গিয়ে আউট হন কে এল রাহুল (১০ বলে ১৭)। এখান থেকে ম্যাচে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শিখর ও পন্ত। তৃতীয় উইকেটে এই দুজন ১৩০ রান যোগ করেন। সেখানেই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে বেরিয়ে যায়। ম্যাচের অন্তিম লগ্নে আউট হন পন্ত ও শিখর। তাতে ম্যাচ কিছুটা রোমহর্ষক মোড় নেয়। মাথা ঠান্ডা রেখে শেষ বলে ভারতের জয় নিশ্চিত করেন মণীশ পাণ্ডে।

এর আগে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। শুরুটা ভালই করেন দুই ওপেনার শাই হোপ ও শিমরান হেটমেয়ার। প্রথম উইকেটে ওঠে ৫১ রান। ২৪ করে আউট হন হোপ। কিছুক্ষণের মধ্যই ২৬ রান করে ফেরেন অপর ওপেনার হেটমেয়ারও। ১৫ রান করেন রামদিন। তাঁকে ফেরান প্রথম একাদশে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর। সেখান থেকেই দলকে টেনে তোলেন ডারেন ব্রাভো ও নিকোলাস পুরান। দুজনে চতুর্থ উইকেটের জন্য দলের পক্ষে অপরাজিত ৮৭ রান তোলেন।

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজ ৩-০ দখল করল ভারত

এর মধ্যেই নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন পুরান। এদিন বিধ্বংসী মেজোজে ছিলেন তিনি। মাত্র ২৫ বলে করা তাঁর ৫৩ রানের ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ৪টি ছক্কায়।  ব্রাভো অপরাজিত থাকেন ৪৩ রানে (৩৭ বল)। নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে দুটি উইকেট দখল করেন যযুবেনদ্র চহাল। একটি করেন সুন্দর। ভারতীয় দলে দু’টি বদল হয়। জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবের বদলে দলে আসেন যুজবেন্দ্র চাহল ও ওয়াশিংটন সুন্দর।

 তিন ম্যাচের সিরিজ আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় রবিবার চেন্নাইতে কার্যত নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।

ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget