এক্সপ্লোর

India Chess: বিদেশে দর্শকদের কু-নজরে, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ

Divya Deshmukh: আঠারো পেরনো দিব্যা সোশ্য়াল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁর খেলা নয়, তাঁর রূপ নিয়েই নাকি বিভিন্ন অঙ্গভঙ্গি করেছিলেন সেখানকার দর্শকরা।

মুম্বই: বিদেশের মাটিতে দাবা (Chess Compitition) প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে অভিজ্ঞতা একেবারেই ভাল হয়নি ভারতের দাবাড়ু দিব্যা দেশমুখের (Divya Deshmukh)। কিছুদিন আগেই আঠারো পেরনো দিব্যা সোশ্য়াল মিডিয়ায় (Social Media) বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁর খেলা নয়, তাঁর রূপ নিয়েই নাকি বিভিন্ন অঙ্গভঙ্গি করেছিলেন সেখানকার দর্শকরা। বারবার মহিলা খেলোয়াড়দের কেন শারীরিক হেনস্থার শিকার হতে হয়, তা নিয়ে সওয়াল তুলেছেন দিব্যা। 

কিছুদিন আগেই নেদারল্যান্ডসে টাটা স্টিল মাস্টার্স খেলতে গিয়েছিলেন দিব্যা। তরুণ দাবাড়ু বলেন, ''আমি অনেক দিন ধরেই এই বিষয় নিয়ে কথা বলব ভাবছিলাম। অপেক্ষা করছিলাম এই প্রতিযোগিতাটা শেষ হওয়ার। অনেকেই আমাকে বলেছেন এবং আমি নিজেও দেখেছি কী ভাবে মহিলা দাবাড়ুদের খেলাকে গুরুত্বহীন ভাবে দেখা হয়। আমাদের কেমন দেখতে সেটা দর্শকের কাছে বেশি আলোচনার বিষয় হয়ে যায়।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divya Deshmukh (@divyachess)

দিব্যা আরও বলেন, ''এখানে বেশ কিছু ম্যাচ এমন খেলেছি, যা নিয়ে আমি গর্বিত। কিন্তু সে সব নিয়ে কথা হয় না। দর্শক দেখে আমি কী পরেছি, আমার চুল কেমন, আমি কী ভাবে কথা বলি। কিন্তু এই সব জিনিস গুরুত্বহীন। আমি কেমন খেলি সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শক সেটা দেখে না। আমার এগুলো শুনে খারাপ লেগেছে।''

খেলার দুনিয়ায় মহিলাদের শারীরিক হেনস্থা এই প্রথম নয়। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দেশের প্রথম সারির মহিলা কুস্তিগীররা। আর সেই ক্ষোভে কুস্তি থেকে অবসরই নিয়ে ফেলেছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik)! ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যখন বিক্ষোভে উত্তাল গোটা দেশের পালোয়ানরা, তখন সেই প্রতিবাদে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সাক্ষী। অবসর ঘোষণার পর সাক্ষী বলেছিলেন, 'হৃদয় দিয়ে লড়াইটা করেছিলাম। আমরা ৪০ দিন রাস্তায় শুয়েছিলাম। যাঁরা আমাদের প্রতিবাদে সমর্থন জানাতে এসেছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ। ব্রিজ ভূষণ সিংহের বিজনেস পার্টনার এবং ঘনিষ্ঠ কেউ যদি ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হন, আমি কুস্তি ছেড়ে দিচ্ছি।' তারপরই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সাক্ষীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Harry Kane: এটাই কি শেষ বিশ্বকাপ? সেমিফাইনালে হারের পর কী বার্তা দিলেন কেন?
এটাই কি শেষ বিশ্বকাপ? সেমিফাইনালে হারের পর কী বার্তা দিলেন কেন?
Argentina vs England: 'একটা অসাধারণ দল', ফাইনালে উঠে মেসির মুখে কাদের প্রশংসা?
'একটা অসাধারণ দল', ফাইনালে উঠে মেসির মুখে কাদের প্রশংসা?
Argentina vs England: 'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
Argentina vs England: পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি

ভিডিও

TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির
TMC News | মমতা ঘনিষ্ঠদের ১৮০ ডিগ্রি টার্ন! কালীঘাট ছেড়ে গেল ঋতব্রত তৃণমূলে
Abhishek Banerjee : অবশেষে ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা অভিষেকের
Madan Mitra Joins Ritabrata Faction : মমতার শিবিরে 'দমবন্ধ' আবহ, ঘর বদল করে বললেন মদন
CM Suvendu Adhikari : চোখে প্রত্যাশা! কামদুনি-কাণ্ডের বিচার চেয়ে জনতার দরবারে নির্যাতিতার পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget