এক্সপ্লোর

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ভারতকে ৫-৪ গোলে হারাল বাংলাদেশ

ঢাকা: অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে দিল বাংলাদেশ। ঘরের মাঠে দর্শন সমর্থনকে সঙ্গী করে এই উত্তেজক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। প্রথম গোল হজম করার পর খোলস ছেড়ে বেরিয়ে পাল্টা আক্রমণ শুরু করে ভারতীয় দল। এর ফলে চাপে পড়ে যায় বাংলাদেশ রক্ষণ। ২১ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারতীয় দল। সেই পেনাল্টি কর্নার সামাল দিতে গিয়ে ভারতকে পেনাল্টি স্ট্রোক উপহার দেয় বাংলাদেশ। গোল করে খেলায় সমতা ফেরান ধরমবীর সিংহ। পাঁচ মিনিট পরে গোল করে ভারতকে এগিয়ে দেন ইবুঙ্গো সিংহ কোঞ্জেঙ্গবাম। তবে পিছিয়ে পড়েও দমে না গিয়ে ফের আক্রমণে ঝাঁপায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আশরাফুল। প্রথমার্ধের খেলা ২-২ অবস্থায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেই হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল। তিনি এই গোলটিও করেন পেনাল্টি কর্নার থেকে। হার্দিক সিংহ গোল করে ভারতকে সমতায় ফেরান। তবে ফের এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোল করে সমতা ফেরান দিলপ্রীত সিংহ। কিন্তু পঞ্চম গোল হজম করার পরে আর খেলায় ফিরতে পারেনি ভারত। এই হারের জন্য বিপক্ষকে অতিরিক্ত পেনাল্টি কর্নার উপহার দেওয়াকেই দায়ী করেছেন ভারতের কোচ বিজে কারিয়াপ্পা। তিনি বলেছেন, ওমানের বিরুদ্ধে পরের ম্যাচে পারফরম্যান্সের উন্নতি করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget