এক্সপ্লোর

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা কবে?

T20 World Cup 2022: এশিয়া কাপে একদমই ভাল পারফর্ম করতে পারেনি ভারতীয় দল। সুপার ফোরে গুরুত্বপূর্ণ সময় পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো ম্যাচে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

মুম্বই: আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। আর সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘােষণা হতে পারে আগামী ১৬ সেপ্টেম্বর। এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও দিন জানানো না হলেও, সূত্রের খবর সেদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল।

নির্বাচকদের পর্যবেক্ষণে বুমরা, হর্ষল

এশিয়া কাপে বিশ্রামে ছিলেন যশপ্রীত বুমরা ও হর্ষল পটেল। ২ জনেই চোট পেয়েছিলেন তার আগে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সেরেছিলেন ২ জনে। কিন্তু এখনও পর্যন্ত ২ জন আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে নিশ্চিত নয় বোর্ড। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পেস বিভাগে বুমরার না থাকা মানে বিশাল বড়় ধাক্কা ভারতীয় শিবিরে। এশিয়া কাপে যা হাড়ে হাড়ে টের পেয়েছে দল। বোর্ডের তরফে মনে করা হচ্ছে যে বিশ্বকাপের যেহেতু এখনও এক মাস বাকি, তাই এই সময়ের মধ্যে আরও সুস্থ হয়ে উঠতে পারবেন বুমরা, হর্ষল। তাছাড়া কোচ রাহুল দ্রাবিড় আগেই জানিয়েছিলেন যে এই ২ জন যদি নিজেদের ফিটনেস টেস্টে পাশ করে যান, তবে সরাসরি দলে ঢুকে পড়বেন।

এদিকে, বীন্দ্র জাডেজার ওপর বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট দল। হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। পর অস্ত্রোপচারও করিয়েছিলেন। কিন্তু যা পরিস্থিতি তাতে জাডেজা হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যাবেন। কিন্তু এই পরিস্থিতিতে জাডেজার চোট পাওয়ার কারণে বেজায় চটেছে বোর্ড।

পাকিস্তান ম্য়াচের পর একদিন ক্রিকেটে বাইরে বিচে সময় কাটিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। কেউ বিচ বল খেলছিলেন তো কেউ কায়াকি করছিলেন। এই সময়ই স্কি বোর্ডের ওপর দাঁড়িয়ে থাকা জাডেজার আচমকাই পড়ে যান। এরপরই তাঁর চোট লাগে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ''স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে খেলা করছিল জাডেজা। সেটা অনুশীলনের অংশ ছিল না। কোনও দরকারই ছিল না ওটা করার। দেহের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায়। তাতেই হাঁটুতে লাগে জাডেজার। এতটাই বড় চোট হয়ে গেল যে অস্ত্রোপচার করতে হল।''

এশিয়া কাপে জাডেজার ছিটকে যাওয়ার পর অক্ষর পটেল ঢুকেছিলেন তাঁর বদলি হিসেবে। আফগানিস্তান ম্যাচে একাদশেও ছিলেন।

সেরা শিরোনাম

France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
Erling Haaland: গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget