এক্সপ্লোর

India Vs Australia : নজরে বিশ্বকাপের বদলা, জয়ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ সূর্যদের, কখন-কোথায় খেলা ?

Cricket : বিশ্বকাপের ঠিক পরেই টি২০ সিরিজ যেন ভারতীয় ক্রিকেট দল ও ক্রিকেটপ্রেমীদের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ। যে কাজ সম্পূর্ণ হবে টি ২০ সিরিজ জিতলেই।

তিরুঅনন্তপুরম : পঞ্চাশের বিশ্বযুদ্ধের বদলা বিশের মেগামঞ্চে ? ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আপাতত খুঁজছেন যে প্রশ্নের উত্তর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলা ভারতের (India vs Australia T20 Series)। কেরলের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। ভাইজ্যাগে আয়োজিত প্রথম টি ২০ ম্যাচে প্রথমবার দেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব দুরন্ত ইনিংসে জয় নিশ্চিত করেছিলেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ছন্দে দেখা গিয়েছিল ঈশান কিষাণ, রিঙ্কু সিংহদেরও। 

সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়েও কি দুরন্ত মেজাজ ধরে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেটার, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এমনিতেই এখনও বিশ্বকাপ ফাইনালের ক্ষত দগদগে। গোটা ক্রিকেট বিশ্বযুদ্ধে দুরন্ত খেললেও ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। ষষ্ঠবার বিশ্বকাপ জেতা অজি দলের অধিকাংশ তারকা ক্রিকেটারই চলে গিয়েছেন দেশে। তবে বিশ্বকাপের ঠিক পরেই টি২০ সিরিজ যেন ভারতীয় ক্রিকেট দল ও ক্রিকেটপ্রেমীদের কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ। যে কাজ সম্পূর্ণ হবে টি ২০ সিরিজ জিতলেই। যে পথে এগিয়ে যাওয়ার কাজটা করতেই মাঠে নামছে ভারতীয় দল। 

কোথায়-কখন ম্যাচ ?

তিরুঅনন্তপুরমে পুরো ম্যাচ হবে কি না, তা নিয়ে অবশ্য রয়েছে শঙ্কা। কারণ হতে পারে বৃষ্টি ব্যাঘাত। তবে ক্রিকেটভক্তরা চাইবেন যাতে ৪০ ওভারের পুরো খেলাই হয়। বদলার যুদ্ধে ভারতের যে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে সন্ধে ৭ টায়। যার জন্য টস হবে আধ ঘণ্টা আগে। ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের ম্যাচটি কোথায়, কীভাবে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীারা ?

খেলা দেখবেন কোথায় ?

ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App)। টসের সময় থেকেই দেখানে হবে সরাসরি সম্প্রচার। আর টিভিতে অফলাইনে খেলা দেখতে চাইলে নজর রাখতে হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। খেলার সরাসরি সম্প্রচার হবে কালার্স সিনেপ্লেক্স চ্যানেলেও।                                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন- ঈশ্বরণের দুরন্ত ১৪১, বড় ব্যবধানে বঢোদরাকে হারিয়ে বিজয় হাজারেতে টানা দ্বিতীয় জয় বাংলার

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget