এক্সপ্লোর

Vijay Hazare Trophy: ঈশ্বরণের দুরন্ত ১৪১, বড় ব্যবধানে বঢোদরাকে হারিয়ে বিজয় হাজারেতে টানা দ্বিতীয় জয় বাংলার

Bengal vs Baroda: ১৪১ রানের দুরন্ত শতরান হাকালেন অভিমন্যু ঈশ্বরণ।  এদিন প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে খেলা  বাংলা তোল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান বোর্ডে তোলে।

মুম্বই: প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় জয় এসেছিল। দ্বিতীয় ম্যাচে এবার বঢোদরাকে হারিয়ে দিল বাংলা বিজয় হাজারে ট্রফিতে এই নিয়ে টানা দ্বিতীয় জয় বাংলা ব্রিগেডের।  মুম্বাই আয়োজিত এই ম্যাচে বঢোদরাকে ৯৫ রানে হারিয়ে দিল বাংলা। ১৪১ রানের দুরন্ত শতরান হাকালেন অভিমন্যু ঈশ্বরণ।  

এদিন প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে খেলা  বাংলা তোল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান বোর্ডে তোলে।  জবাবে ব্যাট করতে নেমে বঢোদরা দল ৪৪.২ ওভারে ২১৯ রানে অল আউট হয়ে যায়।

নিজের ১৩৮ বলের ইনিংসে মোট ১৭ টি বাউন্ডারি মারেন ঈশ্বরণ।  ৬৫ বলে ৫৯ রানে ইনিংস খেলেন তরুণ উইকেট কিপার ব্যাটার  অভিষেক পোড়েল। এছাড়াও ৪১ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটার অনুষ্ঠুপ মজুমদার।  লোয়ার অর্ডারে নেমে ১৪ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন  প্রদীপ্ত প্রামাণিক।  ব্যাটারদের এমন দুর্দান্ত পারফরমেন্সের পর বাংলার বোলাররাও দারুন পারফর্ম করেন। বাংলার বোলারদের মধ্যে করণ লাল সর্বাধিক ৩ উইকেট নেন।  তিনি তার স্পেলে ৪৩ রান খরচ করেন। এছাড়াও প্রদীপ্ত ৪৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মহম্মদ কেইফ ২৬ রানের বিনিময় দুই উইকেট নেন এবং আকাশদীপ কুড়ি রানের বিনিময়ে এক উইকেট নেন একটি উইকেট পান শাহাবাজ আহমেদও। গ্রুপ ই তে নিজেদের তৃতীয় ম্যাচের সোমবার তামিলনাড়ুর  মুখোমুখি হবে বাংলা দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলা দল। প্রথমে ব্যাটিং করতে নেমে সেদিন ৪৭ ওভারে মাত্র ১৩৯ রানে অল আউট হয়ে গেল নাগাল্য়ান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা শিবির। 

সেদিন বাংলার হয়ে ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় সক্ষম চৌধুরীর। আর নিজের অভিষেক ম্যাচেই ৩ উইকেট তুলে নেন সক্ষম। সেদিন ব্যাট হাতে নামার পর থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাচ্ছিলেন নাগাল্যান্ডের ব্য়াটাররা। বাংলার হয়ে এদিন দুরন্ত বল করেন করণ লাল। তিনি ১৮ রান খরচ করে ২ উইকেট নেন। আকাশ দীপ ২৪ রান খরচ করে ২ উইকেট নেন। এছাড়া ঈশান পোড়েল ২৬ রানের বিনিময়ে ১ উইকেট ও শাহবাজ আহমেদ ২৪ রান খরচ করে ১ উইকেট নেন। এছাড়া প্রদীপ্ত প্রামানিক ২৪ রান খরচ করে ১ উইকেট নেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget