এক্সপ্লোর

Ashwin on whitewash prediction: ভারত ০-৪ হারবে! পন্টিং-মার্ক ওয়দের ভবিষ্যদ্বাণীকে বিদ্রুপ করে জবাব অশ্বিনের

কেউ সিরিজ শুরুর আগে, কেউ আবার অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩৬ রানে অল আউটের লজ্জার পর। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই পূর্বাভাস করেছিলেন যে, টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হতে হবে ভারতকে। সেই সমস্ত প্রাক্তন তারকাদের এখন নিজের কথা গিলতে হচ্ছে। ২-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেটারেরা। আর সিরিজ জয় সমাপ্ত হওয়ার পরই সেই সমস্ত প্রাক্তনদের জবাব দিলেন আর অশ্বিন। ফিরিয়ে দিলেন তীব্র বিদ্রুপ।

ব্রিসবেন: কেউ সিরিজ শুরুর আগে, কেউ আবার অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩৬ রানে অল আউটের লজ্জার পর। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই পূর্বাভাস করেছিলেন যে, টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হতে হবে ভারতকে। সেই সমস্ত প্রাক্তন তারকাদের এখন নিজের কথা গিলতে হচ্ছে। ২-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেটারেরা। আর সিরিজ জয় সমাপ্ত হওয়ার পরই সেই সমস্ত প্রাক্তনদের জবাব দিলেন আর অশ্বিন। ফিরিয়ে দিলেন তীব্র বিদ্রুপ। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজয়ের লজ্জা হজম করতে হয়েছিল ভারতকে। হারের যন্ত্রণা আরও বাড়িয়েছিল ৩৬ রানে অল আউটের কলঙ্ক। তার ওপর পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। সে সময় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, 'হোয়াইটওয়াশের দারুণ সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার সামনে। এরকম হারের পর কোহলিহীন ভারতকে ঘুরে দাঁড় করানোর কেউ নেই।' মার্ক ওয় বলেছিলেন, 'অ্যাডিলেডে তৃতীয় দিন অস্ট্রেলিয়ার সামনে ধুয়ে যাওয়ার পর ভারত কীভাবে ঘুরে দাঁড়াবে বুঝতে পারছি না। অস্ট্রেলিয়া ৪-০ জিতবে।' মাইকেল ক্লার্ক বলেছিলেন, 'কোহলিহীন এই ভারতীয় ব্যাটিংকে পরের দুই টেস্টে কল্পনা করতে পারছেন! ওরা তীব্র সমস্যায়।' অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন বলেছিলেন, 'ভারতের টেস্ট জেতার সবচেয়ে ভাল সুযোগ ছিল অ্যাডিলেডে। মনে হয় না ওরা আর ঘুরে দাঁড়াতে পারবে।' পিছিয়ে ছিলেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তিনি বলেছিলেন, 'বলেইছিলাম। ভারত দুরমুশ হবে টেস্ট সিরিজে। ৪-০ হবে।'
মঙ্গলবার সব পূর্বাভাস উল্টে সিরিজ জয়ের পর অশ্বিন ট্যুইট করেন, 'লেফ্ট হ্যান্ড সাইড ইজ নট ইক্যুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ইউরস হ্যাপিলি ভারতের অস্ট্রেলিয়া সফর ২০২০-২১। গত চার সপ্তাহে এত ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ।' সঙ্গে একটি ছবি পোস্ট করেন অশ্বিন। যেখানে পন্টিং, ক্লার্ক, মার্ক ওয়, হ্যাডিন ও ভনের করা পূর্বাভাসও রয়েছে। অশ্বিন বুঝিয়ে দেন যে, সমস্ত কটাক্ষের জবাব তাঁরা মাঠের পারফরম্যান্সে দিয়ে দিয়েছেন। ভারতীয় দলকে মানসিকভাবে কোণঠাসা করার চেষ্টাকে যে তিনি 'ভালবাসা' বলে পাল্টা বিদ্রুপ করেছেন। অশ্বিনের ট্যুইটটি ভাইরাল হয়ে গিয়েছে। লাইক করেছেন প্রায় ২ লক্ষ ক্রিকেটভক্ত। কমেন্ট ও রিট্যুইটও হয়েছে অজস্র। পন্টিং-মার্ক ওয়রা এবার কী বলেন, দেখার অপেক্ষায় সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget