এক্সপ্লোর

Ind vs Eng, 2021: অর্ধেক গোঁফ কামিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন অশ্বিন! কিন্তু কেন?

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে সতীর্থ চেতশ্বর পুজারাকে খোলাখুলি চ্যালেঞ্জ দিলেন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

চেন্নাই: আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে সতীর্থ চেতশ্বর পুজারাকে খোলাখুলি চ্যালেঞ্জ দিলেন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদি অশ্বিনের দেওয়া চ্যালেঞ্জ জিতে যান চেতেশ্বর পুজারা, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধেক গোঁফ নিয়ে মাঠে নামবেন অশ্বিন! কিন্তু পুজারাকে কী এমন কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন অশ্বিন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে চেতেশ্বর পুজারার লড়াকু ইনিংস প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের বলে শরীরে ১৪টি আঘাত সহ্য করেও লড়াই চালিয়ে গিয়েছেন পুজারা। ম্যাচ শেষে পুজারাকে সত্যিকারের যোদ্ধা তকমা দিয়েছেন কোচ রবি শাস্ত্রী। অপরদিকে শেষ টেস্টে না খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিন ম্যাচ দুরন্ত বোলিং করেছিলেন রবি অশ্বিন। শুধু উইকেট নেওয়াই নয়, সিডনি টেস্টে পিঠে অসম্ভব ব্য়াথা নিয়েও ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছিলেন অশ্বিন। এবার লড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫ তারিখ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা। তার আগে রবিচন্দ্রন অশ্বিন চ্যালেঞ্জ জানালেন চেতেশ্বর পূজারাকে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে অশ্বিনের সেই চ্যালেঞ্জে যদি সফলভাবে উত্তীর্ণ হতে পারেন পূজারা, তা হলে অর্ধেক গোঁফ কেটে মাঠে নামবেন ভারতীয় স্পিনার। আসলে ভারতীয় ব্যাটিং কোচ বিক্রংম রাঠৌরের সঙ্গে আড্ডা দেওয়ার সময় অশ্বিন বলেন, আমরা কি কখনও পূজারাকে অফস্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করতে দেখব? জবাবে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেন, 'কাজ চলছে। ওকে আমি বোঝানোর চেষ্টা করেছি একবার অন্তত বোলারের মাথার ওপর দিয়ে মারার জন্য। এখনও ও মানতে চায়নি, আমাকে বিভিন্ন কারণ দেখাচ্ছে।' তখনই হেসে ওঠেন অশ্বিন এবং পুজারাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'ও যদি মইন আলি বা অন্য কোনও স্পিনারের মাথার ওপর দিয়ে বল পাঠায় স্টেপ আউট করে, আমি অর্ধেক গোঁফ কেটে খেলতে নামব। ওপেন চ্যালেঞ্জ রইল।' সতীর্থ মজার ছলে এই চ্যালেঞ্জ দিলেও, চেন্নাইতে অশ্বিনের চ্যালেঞ্জ পুজারা পূরণ করেন কি না, আর পুজারা পূরণ করলে অশ্বিনও নিজের কথা রাখেন কি না সেইদিকেই নজর সকলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget