এক্সপ্লোর

Ind vs Eng: সিরাজের বাউন্সারের আঘাত মাথায়, প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক

আগামী ৪ তারিখ থেকে ট্রেন্ট ব্রিজে ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু।

নটিংহ্যাম : ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর দু-দিন আগে ধাক্কা ভারতীয় শিবিরে। মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক আগারওয়াল। সোমবার নেটে অনুশীলনের সময় ভারতীয় ওপেনারের হেলমেটে আঘাত হানে মহম্মদ সিরাজের বাউন্সার। বলের আঘাত লাগে হেলমেটের পিছনের দিকে। যার পরই নেটে শুয়ে পড়েন ৩০ বছরের ভারতীয় ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে ছুটে যান ভারতীয় ক্রিকেট দলের মেডিক্যাল টিমের সদস্যরা। তারা মায়াঙ্কের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। কিছুক্ষণের মধ্যেই সম্বিত ফিরে পেয়ে আস্তে আস্তে নিজে হেঁটেই নেট ছাড়েন মায়াঙ্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত মায়াঙ্ককে 'মেডিক্যাল অবজারভেশনে' রাখা হয়েছে। পাশাপাশি বোর্ডের বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দলে নেই মায়াঙ্ক আগারওয়াল। আগামী ৪ তারিখ থেকে ট্রেন্ট ব্রিজে ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু।

রোহিত শর্মার সঙ্গে মায়াঙ্ক আগারওয়ালের ওপেনিংয়ে নামানোরই প্রাথমিক পরিকল্পনা ছিল বিরাট ব্রিগেডের। স্বাভাবিকভাবেই যে পরিকল্পনা ধাক্কা খেয়েছে মায়াঙ্ক মাথায় চোট পাওয়ায়। কনকাশনের চোটের জেরেই কোনওরকম ঝুঁকি না নিয়ে মায়াঙ্ককে প্রথম টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে শিনবোনে ইনজুরির জেরে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে শুবমন গিলকে। চোটের জেরে সিরিজে পাওয়া যাবে না আবেশ খান, ওয়াশিংটন সুন্দরদেরকেও। চোট-আঘাতের ধাক্কার আগে করোনার ধাক্কা সামলাতে হয়েছিল ভারতীয় দলকে। ঋষভ পন্থ কোভিড আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। আপাতত কোভিডমুক্ত হয়ে অবশ্য তিনি যোগ দিয়েছেন দলে। ইতিমধ্যে সেই ধাক্কা কাটিয়ে উঠে মেজাজে অনুশীলনে নেমেছে ভারতীয় দল।

প্রসঙ্গত মাসখানেক আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিল বিরাট ব্রিগেড। টেস্টের বিশ্বসেরা হওয়ার যে দৌড়ে অবশ্য নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য মাঝে বেশ কিছুটা সময় হাতে থাকলেও কোভিডকালের জেরে দেশে না ফিরে অবশ্য ভারতীয় দল থেকে গিয়েছিল ইংল্যান্ডেই।

 

সেরা শিরোনাম

Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
Argentina vs Egypt: 'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড

ভিডিও

Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget