এক্সপ্লোর

Indian Football Team: মারডেকা কাপের সেমিফাইনালে আয়োজক মালয়েশিয়ার সামনে আজ ভারত, প্রতিপক্ষকে সমীহ করছেন স্তিমাচ

India vs Malaysia: ফিফা ক্রমতালিকায় ভারতের বর্তমান অবস্থান যেখানে ১০২ নম্বরে, সেখানে মালয়েশিয়ার অবস্থান ১৩৪-এ। ফিফা ক্রম তালিকায় তারা পিছনে থাকলেও ঘরের মাঠে তাদের হারানো যে মোটেই সোজা নয়

নয়াদিল্লি: এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) যতই এগিয়ে আসছে, ভারতীয় জার্সি গায়ে মাঠে নামার আগ্রহ ও উত্তেজনা ততই বাড়ছে ফুটবলারদের। আগামী বছর জানুয়ারিতে এশিয়ান কাপের আসর বসবে সেখানে, যেখানে বছর খানেক আগে বিশ্ব ফুটবলের সেরা আসর বসেছিল। সেই কাতারেই হতে চলেছে এ বারের এশিয়ান কাপের মূলপর্ব এবং গতবারের মতো এ বারেও তাতে অংশ নেবে ভারত। তারই প্রস্তুতি চলছে এখন। যার অন্যতম অংশ মালয়েশিয়ায় শুক্রবার থেকে শুরু হওয়া মারডেকা কাপ।

এই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতকে প্রথমে আয়োজক মালয়েশিয়ার মুখোমুখি হতে হবে আজ। ফিফা ক্রমতালিকায় ভারতের বর্তমান অবস্থান যেখানে ১০২ নম্বরে, সেখানে মালয়েশিয়ার অবস্থান ১৩৪-এ। ফিফা ক্রম তালিকায় তারা পিছনে থাকলেও ঘরের মাঠে তাদের হারানো যে মোটেই সোজা নয়, তা ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ স্বীকারই করে নিয়েছেন।

৯০ হাজার দর্শকাসনবিশিষ্ট বুকিত জলিল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামার আগে ভারতীয় দলের কোচ শুক্রবার জানিয়ে দিলেন, “আমাদের একটা ভাল ম্যাচের অভিজ্ঞতা হতে চলেছে। কারণ, সম্প্রতি ওরা (মালয়েশিয়া) ভাল খেলছে। চিন, সিরিয়ার মতো ফিফা ক্রমতালিকায় ওদের ওপরে থাকা দলের বিরুদ্ধে ওরা ঘরের মাঠে ড্র করেছে। আমাদের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে কথা হচ্ছিল। ও মাঠে নামার জন্য ছটফট করছে। এত দর্শকের সামনে ভাল খেলা দেখাবার তর সইছে না যেন। আমরা কাল জিতে ফাইনালে উঠতে চাই। আমি চাই দলের ছেলেরা কাল মাঠে নিজেদের উজাড় করে দিক”।

১৯৫৯ থেকে ভার মারডেকা কাপে ১৭ বার অংশ নিয়েছে। স্বাধীনতার পর আর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে এত বার খেলেনি ভারতীয় দল। আর মালয়েশিয়ার বিরুদ্ধে ভারত যত ম্যাচ খেলেছে, ৩১, অন্য কোনও দেশের বিরুদ্ধেও এত ম্যাচ খেলেনি ভারত। তাই মারডেকা আর মালয়েশিয়া ভারতীয় ফুটবলের ইতিহাসে বারবার ঘুরে ফিরে এসেছে। ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এমন একটি টুর্নামেন্টে অবশ্য কখনও সাফল্য পায়নি ভারতীয় ফুটবল দল। এ বার সেই নতুন ঐতিহাসিক মাইলফলকটিই প্রতিষ্ঠিত করতে চান সুনীল ছেত্রীরা।

ভারতীয় অধিনায়কের মতে, “বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্স উন্নত করার একটা ভাল সুযোগ আমরা পাচ্ছি এই টুর্নামেন্টে। আমাদের কাছে একটা বড় পরীক্ষা, যার অপেক্ষায় রয়েছি আমরা। প্রথম ম্যাচেই এখন মনোনিবেশ করছি আমরা। এই ম্যাচ জিততে পারলে পরের ম্যাচ নিয়ে ভাবা যাবে”। শুক্রবারের ম্যাচে আয়োজক দেশকেই এগিয়ে রাখছেন কোচ স্টিমাচ। তাঁর বক্তব্য, “আমার মনে হয় প্রথম ম্যাচে মালয়েশিয়াই এগিয়ে। ওরা ঘরের মাঠে খেলবে এবং সম্প্রতি এখানে ওরা ভাল খেলেছেও। আমরা হয়তো ওদের কিছু সারপ্রাইজ দেব। কিন্তু ওদের সঙ্গে ওদের ৯০ হাজার সমর্থক থাকবে। আমাদেরও অ্যাওয়ে রেকর্ড ভাল নয়। এ দিক থেকে এই ম্যাচে ওরাই ফেভারিট”।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget