এক্সপ্লোর

প্রত্যেক ম্যাচেই প্রথম একাদশে এত বদল কেন, প্রশ্ন তুললেন কপিল দেব

প্রথম একাদশে বারবার বদল নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন কপিল দেব। আচমকা কাউকে বাদ দেওয়া, প্রথম একাদশে বারংবার বদল , নির্দিষ্ট ভূমিকায় কাউকে থিতু হতে দেওয়ার জন্য সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারত। অকল্যান্ড টেস্টে ভারত যেভাবে বিপর্যস্ত তাতে আদৌ খুশি নন কপিল।

নয়াদিল্লি: প্রথম একাদশে বারবার বদল নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন কপিল দেব। আচমকা কাউকে বাদ দেওয়া, প্রথম একাদশে বারংবার বদল , নির্দিষ্ট ভূমিকায় কাউকে থিতু হতে দেওয়ার জন্য সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারত। অকল্যান্ড টেস্টে ভারত যেভাবে বিপর্যস্ত তাতে আদৌ খুশি নন কপিল। এ ব্যাপারে এক সময় হরিয়ানা হ্যারিকেন বলে পরিচিত ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, নিউজিল্যান্ডের প্রশংসা করতেই হয়। ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে। তিনটি একদিনের ম্যাচে ও এই টেস্টে ওরা চমত্কার পারফর্ম করেছে। সমালোচকের দৃষ্টিভঙ্গি থেকে এই ম্যাচ বিশ্লেষণ করলে আমি বুঝতে পারি না, এত বদল কেউ কীভাবে করতে পারে। প্রায় প্রত্যেক ম্যাচেই একটা করে নতুন দল খেলে। দলের কেউ স্থায়ী নয়। নিজের জায়গার ব্যাপারে নিশ্চয়তা না পেলে তা প্লেয়ারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে। কপিল আরও বলেছেন, ব্যাটিং অর্ডারে এত বড় বড় নাম রয়েছে। তারপরও দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করা যায় না। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি দল। পরিকল্পনা ও কৌশলের ওপর আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। দলে কেএল রাহুলের না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিনি বলেছেন, ফরম্যাট নয়, ফর্মের ভিত্তিতে কোনও প্লেয়ারকে দলে নেওয়া উচিত। কপিল বলেছেন, আমি বুঝতে পারি না। আমরা যখন খেলতাম তখনকার সঙ্গে এখন যা ঘটছে, তার বহু তফাত্ রয়েছে। দল গড়তে গেলে প্লেয়ারদের মনে আস্থা এনে দিতে হবে। দলে খুব বেশি পরিবর্তনের কোনও মানে নেই। রাহুল খুব ভালো ফর্মে রয়েছে। ওকে বাইরে রাখার কোনও অর্থ হয় না। আমি মনে করি, কোনও প্লেয়ার ফর্মে থাকলে তার খেলা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget