এক্সপ্লোর

India vs Sri Lanka, 1st Test: কাল থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

India vs Sri Lanka, 1st Test: টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে রোহিত শর্মার দল। টেস্টে প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা।

মোহালি: টি-টোয়েন্টি সিরিজে একপেশে জয় এসেছে। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আগামীকাল থেকে মোহালিতে শুরু হবে টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে রোহিত শর্মার দল। টেস্টে প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা। অন্যদিকে মোহালি টেস্টের সবচেয়ে বেশি আকর্ষণ বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক নিজের টেস্ট কেরিয়ারের ১০০ তম ম্যাচ খেলতে নামবেন। এই টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞদের যেমন পাওয়া যাবে না, তেমনই উলটোদিকে শ্রেয়স আইয়ারের মতো প্লেয়ারের কাছে সুযোগ থাকছে এই টেস্ট সিরিজে নিজেকে প্রমাণ করার। 

টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামের পর সাদা পোশাকের ক্রিকেটে জাতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি, জশপ্রীত বুমরা ও ঋষভ পন্থ। ধারেভারে লঙ্কা বাহিনীর থেকে অনেকটাই এগিয়ে 

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি হবে মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।

কবে প্রথম টেস্ট ম্যাচটি?

ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামীকাল, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে।

প্রথম টেস্ট কখন থেকে শুরু?

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ থেকে। 

কোন চ্যানেলে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট দেখা যাবে?

ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। 

অনলাইনে ম্য়াচ কোথায় দেখা যাবে?

অনলাইনে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টটি দেখা যাবে হটস্টারে।

এদিকে, বিরাট কোহলির শততম টেস্টে নামার আগে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ''গত ১০-১১ বছর ধরে বিরাট কোহলির সফরটা অসাধারণ ছিল। আজ যেখানে পৌঁছেছে ওঁ, তা সত্যিই প্রশংসনীয়। বিসিসিআইয়ের তরফে ও একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে আমি শুভেচ্ছা জানাতে চাই বিরাটকে তাঁর শততম টেস্টের জন্য়।''

সৌরভ আরও বলেন, ''নিজের কেরিয়ারে অনেক মাইলস্টোন স্পর্শ করেছে বিরাট। এখনও অনেক কিছু পাওয়া ওঁর বাকি রয়েছে। আশা করি, আরও বেশি করে তা পাবে ওঁ। বিরাটের কোচ, পরিবারের প্রত্যেককে অভিনন্দন, কারণ এই সময়টাও সবাই ওঁর পাশে ছিল।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির
অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির
Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
FIFA World Cup: মাত্র ২৭ বছর বয়সে অবসর নেবেন স্পেনের বিশ্বকাপজয়ী! কেন লাল কার্ড দেখাতে বলেছিলেন মেসি?
মাত্র ২৭ বছর বয়সে অবসর নেবেন স্পেনের বিশ্বকাপজয়ী! কেন লাল কার্ড দেখাতে বলেছিলেন মেসি?
FIFA World Cup: স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কের রয়েছে কলকাতা-যোগ? আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করার পরই ভাইরাল
স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কের রয়েছে কলকাতা-যোগ? আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করার পরই ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget