এক্সপ্লোর

IND vs WI: 'তরুণ প্রজন্ম দায়িত্ব নিতে শিখে গিয়েছে', ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন জাডেজা

Ravindra Jadeja: দ্বিতীয় দিনের খেলার শেষ পর্যন্ত ভারতের সবচেয়ে সফল বোলারের নাম রবীন্দ্র জাডেজা। তিনি একাই ৩ উইকেট নিয়ে নিয়েছেন। কুলদীপ যাদব ১ উইকেট নিয়েছেন। 

নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১৪০ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুইয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় দিনের খেলার শেষ পর্যন্ত ভারতের সবচেয়ে সফল বোলারের নাম রবীন্দ্র জাডেজা। তিনি একাই ৩ উইকেট নিয়ে নিয়েছেন। কুলদীপ যাদব ১ উইকেট নিয়েছেন। 

দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে তরুণ প্রজন্মের প্রশংসা শোনা গেল জাডেজার গলায়। তিনি বলছেন, ''শুভমন গিল অধিনায়ক হিসেবে দারুণ পারফর্ম করছে শেষ দুটো সিরিজে। গৌতম গম্ভীরের কোচিংয়ে নতুন দলটি দারুণ খেলছে। গিল ইংল্য়ান্ডে গোটা সিরিজে ভাল খেলেছে। এখানেও দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করল। ইংল্যান্ডে দ্বিশতরানও হাঁকিয়েছিল। জয়সওয়ালও গত ২ বছরে দরুণ খেলছে ব্যাট হাতে। তরুণ প্রজন্ম নিজেদের দায়িত্ব নিতে শিখে গিয়েছে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ খবর।''

তারকা বাঁহাতি অলরাউন্ডার আরও বলছেন, ''ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জল। দলের তরুণ প্লেয়াররা ব্যাট হাতে বড় বড় ইনিংস খেলছে। লম্বা পার্টনারশিপ গড়ে তুলছে। এটাই বড় খবর। দলের প্রত্যেক সদস্য চাপ নিতে দায়িত্ব নিতে তৈরি।''

এদিকে, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে যশস্বীকে তাঁর রান আউট নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। যশস্বী বলেন, 'আমি সব সময় চেষ্টা করি যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাওয়ার। আমি ক্রিজে থাকলে আমার কাজই হল ইনিংস টেনে নিয়ে যাওয়া এবং যতক্ষণ সম্ভব ব্যাটিং করা। রান আউট তো খেলার অঙ্গ। ঠিক আছে।' বিতর্ক জিইয়ে রাখতে চাননি বাঁহাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বড় রানের দিকে এগচ্ছিল ভারত। প্রথম টেস্টে তেমন রান না করতে পারলেও দ্বিতীয় টেস্টে নজর কাড়ছিলেন যশস্বী জয়সওয়াল। আত্মবিশ্বাস, ধৈর্য এবং প্রয়োজনে মারমুখী ব্যাটিং, সব মিলিয়ে প্রথম দিন শেষেই নিজের স্কোরকার্ডে ১৭৩ রান তুলে ফেলেছিলেন যশস্বী।

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু তাঁর ইনিংসটি সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়। যশস্বী বলটি মিড অফ এলাকায় পাঠান এবং ফিল্ডার না দেখে এবং শুভমন গিলের কলে দৌড়ে যান। তারপর নন স্ট্রাইকার গিল তাঁকে ফেরত পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত, যশস্বীর ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় ছিল না। ক্রিজে জমে যাওয়া যশস্বীকে রান আউট করতে দেরি করেননি উইকেটকিপার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget