এক্সপ্লোর

IND vs WI: বদলে যেতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি, কিন্তু কেন?

IND vs WI Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে রানার্স আপ হয়ে হয়েছে রোহিত বাহিনীকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পথ চলা শুরু করবে ভারত।

মুম্বই: ফাইনালেও পৌঁছেও টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship 2023) খেতাব ঘরে আনতে পারেনি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে রানার্স আপ হয়ে হয়েছে রোহিত বাহিনীকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পথ চলা শুরু করবে ভারত। আগামী ১২ জুলাই থেকে শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ। কিন্তু তা কি আদৌ সূচি অনুযায়ী শুরু হওয়া সম্ভব? 

২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছে এই মুহূর্তে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও খেলছে। এই মুহূর্তে জিম্বাবোয়েতে রয়েছে ক্যারিবিয়ান শিবির। ৯ তারিখে যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচগুলো শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে হাতে আর মাত্র ৩ দিন থাকছে টেস্ট সিরিজ শুরুর আগে। এই পরিস্থিতিতে টেস্ট সিরিজের সূচিতে কি কোনও পরিবর্তন হতে পারে? ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে এই বিষয়ে নাকি বিসিসিআইয়ের সঙ্গে কথাবার্তাও চলছে। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অবশ্য এই বিষয়ে কোনও সবুজ সংকেত দেয়নি। ওয়েস্ট ইন্ডিজের তিন ফর্ম্যাটেই খেলা প্লেয়ারদের মধ্যে রয়েছে জেসন হোল্ডার, কাইল মায়ের্স, রস্টন চেজ, আলজারি জোসেফ। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও যে তাঁরা জাতীয় দলের অংশ হবেন, তা মোটামুটি নিশ্চিত। এই পরিস্থিতিতে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টও একটা বড় ইস্যু। 

এদিকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত ১৮ জুন ৩৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ শিবির। জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ রয়েছে ম্যাচ। এরপর ২৪ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। যদি ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন করে তারা সুপার সিক্স পর্যায়ে খেলবে। আগামী ২৯ জুন থেকে যা শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত চলবে। ফাইনাল হবে ৯ জুলাই। সেখানে সুপার সিক্স পর্যায়ে সেরা দুটো দল ফাইনালে খেলবে।

টেস্ট খেলতে চান চাহাল

সীমিত ওভারের ফর্ম্যাটে তিনি অটোমেটিক চয়েস। কিন্তু এবার টেস্টেও নিজেকে জাতীয় দলের অংশ হিসেবে দেখতে চান যুজবেন্দ্র চাহাল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। সাদা জার্সি পরে লাল বলের ক্রিকেট খেলাটাই ক্রিকেটারদের সর্বোচ্চ প্রাপ্তি। আমিও সেই স্বপ্নটাই দেখি। সাদা বলের ক্রিকেটে অনেকদিন ধরেই খেলছি বটে, তবে লাল বলের ক্রিকেট খেলাটা কিন্তু এখনও আমার চেকলিস্টে রয়েছে। আমার নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমাটা দেখার স্বপ্ন এখনও দেখি আমি। আমি ঘরোয়া ক্রিকেটে এবং রঞ্জি ট্রফিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি, যাতে আমার এই স্বপ্নটা বাস্তবায়িত করতে পারি। ভারতীয় দলের হয় টেস্ট ক্রিকেট খেলার আশায় রয়েছি।'

 

সেরা শিরোনাম

PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ Live: ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট রাহুল, অর্ধশতরান ক্যাপ্টেন গিলের, লিড নিল ভারত
১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট রাহুল, অর্ধশতরান ক্যাপ্টেন গিলের, লিড নিল ভারত
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget