এক্সপ্লোর

IND vs WI: ম্যাচে ১২ উইকেট অশ্বিনের, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত

IND vs WI, 1st Test: গোটা ম্যাচে আধিপত্য দেখাল ভারতীয় দল। ব্যাট হাতে জয়সওয়াল, রোহিতের সেঞ্চুরি ও বল হাতে রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচে মোট ১২ উইকেট দখল।

ডমিনিকা: বাংলায় একটা প্রবাদ আছে, 'সকালটা দেখলেই বোঝা যায় সারাটাদিন কেমন যাবে'। ডমিনিকা টেস্টের প্রথম দিনেই আঁচ পাওয়া গিয়েছিল যে খেলার গতিপ্রকৃতি কেমন হতে চলেছে। তবুও ক্রিকেট অনিশ্চিয়তার খেলা। তাই এমন সম্ভাবনাও করা হচ্ছিল যে ঘরের মাঠে ম্যাচের মোর ঘুরিয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তা আদৌ হল না। বরং ডমিনিকা টেস্টে রীতিমতো নাস্তানাবুদ হতে হল তাদের। ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হেরে গেল ক্রেইগ ব্রেথওয়েটের দল। গোটা ম্যাচে আধিপত্য দেখাল ভারতীয় দল। ব্যাট হাতে জয়সওয়াল, রোহিতের সেঞ্চুরি ও বল হাতে রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচে মোট ১২ উইকেট দখল।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে ৪২১/৫ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৭১ রানের লিড নিয়ে। ৩৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা। আগের দিন বিরাট ও যশস্বী অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। গতকাল নিজের দেড়শো রানের গণ্ডিও পেরিয়ে যান জয়সওয়াল। দুশো রান করার সুযোগ যদিও হাতছাড়া করেন তিনি। ৩৮৭ বলে ১৭১ রান করে আলজারি জোসেফের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন যশস্বী। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে মাত্র ৩ রান করে ফেরেন। বিরাট এদিকে নিজের টেস্ট কেরিয়ারের ২৯ তম অর্ধশতরান পূরণ করে নেন। ১৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। কেমার রোচের বলে ব্যক্তিগত ৭২ রানে থাকা বিরাট কোহলির ক্যাচ ফেলেন ক্যারিবিয়ান উইকেটকিপার জোশুয়া দ্য সিলভা। তবে এরপর ৭৬ রানের মাথায় রাহকিম কর্নওয়ালের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। শেষ পর্যন্ত বোর্ডে ৪২১/৫ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৭১ রানের লিড নিয়ে। ৩৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা।

ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া করতে নেমেই শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ভারতীয় স্পিনারদের ভেল্কি। ক্রেগ ব্র্যাথওয়েটকে (৭ রান) ফেরান অশ্বিন। তেজনারায়ণ চন্দ্রপলকে ফেরান জাডেজা। রেমন রিফারকে (১১ রান) ফেরালেন জাডেজা। জেরমাইন ব্ল্যাকউড (৫ রান) ফেরেন অশ্বিনের বলে। আথানাজে ২৮ রান করে অশ্বিনের শিকার হন। জশুয়া ডি সিলভা ১৩ রান করে সিরাজের বলে লেগবিফোর হয়ে ফেরেন। লোয়ার অর্ডারে ২০ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। শেষ পর্যন্ত ১৩০ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget