এক্সপ্লোর

Mohammed Shami: রাম-রাবণের ছবি দিয়ে দশেরার শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের আক্রমণের শিকার শামি

Shami Trolled: মুসলিম শামি দশেরার শুভেচ্ছা জানিয়েছেন বলে কট্টরপন্থীরা ক্ষিপ্ত। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হতে হল ভারতীয় ক্রিকেট দলের পেসারকে।

মুম্বই: দশেরার শুভেচ্ছা জানিয়ে সাদামাটা একটি পোস্ট। সেখানে প্রতীকি দুটি ছবি। রামের হাতে তীর-ধনুক। রাবণকে নিশানা করে তীর নিক্ষেপ করছেন। আর সেই পোস্ট নিয়েই শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। কারণ, পোস্টটি করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)।

মুসলিম শামি দশেরার শুভেচ্ছা জানিয়েছেন বলে কট্টরপন্থীরা ক্ষিপ্ত। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হতে হল ভারতীয় ক্রিকেট দলের পেসারকে।

শামি বুধবার ছবি পোস্ট করে লেখেন, 'দশেরার দিন প্রার্থনা করব প্রভু রাম যেন আপনাদের জীবন আনন্দ, সমৃদ্ধি ও সাফল্যে ভরিয়ে তোলে। দশেরার শুভেচ্ছা'।

ডানহাতি পেসারের সেই পোস্ট ভাইরাল হয়। অনেকেই তাঁর তীব্র সমালোচনা করেন। তবে মৌলবাদীরা কার্যত কাঠগড়ায় তোলেন শামিকে। বলা হতে থাকে, মুসলিম হয়ে কীভাবে রামের ছবি দিয়ে শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন শামি। অনেকেই আবার বিতর্কে শামির পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, এটাই ভারতবর্ষ। এখানে সব ধর্মের সহাবস্থান।

 

বুমরার পরিবর্তে শামি?

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সেরা পেস-অস্ত্রকে হারিয়ে বিশ্বকাপের অভিযানে নামার আগে বিরাট ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির (Team India)। সেই সঙ্গে আলোচনা চলছে, কে হতে পারেন জাতীয় দলে বুমরার পরিবর্ত। কার ওপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এ নিয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

মঙ্গলবার ম্যাচের পর দ্রাবিড় বলেছেন, 'কে বুমরার পরিবর্ত হবে, সেদিকে আমাদের নজর রয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে আমাদের হাতে। শামি অবশ্যই স্ট্যান্ড বাই হিসাবে রয়েছে। তবে দুর্ভাগ্যবশত ও এই সিরিজে খেলতে পারেনি, ও এইঅ সিরিজে খেললে আদর্শ পরিস্থিতি হতো।' দ্রাবিড় যোগ করেছেন, 'এখন ও রয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কতটা সেরে উঠেছে সেই ব্যাপারে রিপোর্ট পাব। ১৪-১৫ দিন করোনা আক্রান্ত থাকার পর কতটা সুস্থ রয়েছে সেটাও জানতে পারব। রিপোর্ট হাতে পেলে বা ওর নিজের কীরকম লাগছে সেটা জেনে তারপর নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।'         

অন্যদিকে রোহিত বলেছেন, 'আমাদের এমন কাউকে নিতে হবে, যার অস্ট্রেলিয়ায় বল করার অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞ। আমি জানি না সেই পরিবর্ত কে হবে। বেশ কয়েকজন রয়েছে পরিকল্পনায়। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।'

আরও পড়ুন: পুত্রসন্তানের বাবা হলেন রাহানে, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget