এক্সপ্লোর

Indian Hockey Team: হকি বিশ্বকাপের পরই মনপ্রীতদের কোচের পদ থেকে সরলেন গ্রাহাম রিড

Graham Reid Resign: আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন রিড। উল্লেখ্য, গ্রাহাম রিডের কোচিংয়েই টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল।

ভুবনেশ্বর: ভারতীয় হকি দলের কোচের পদ থেকে সরছেন গ্রাহাম রিড। তিনি নিজেই ইস্তফা দিয়েছেন। গতকালই শেষ হয়েছে হকি বিশ্বকাপ। বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। আর তার একদিন পরেই আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন রিড। উল্লেখ্য, গ্রাহাম রিডের কোচিংয়েই টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের আগেই বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন রিড। 

২০২০ সালের টোকিও অলিম্পিক্সে পদক জয় ছাড়াও ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিল ভারতীয় হকি দল। ২০১৯ সালে কোচের দায়িত্ব নিয়েছিলেন রিড। তিনি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ''আমার মনে হয় এবার সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। ম্যানেজমেন্টকে নতুন কিছু ভাবতে হবে। ভারতীয় হকি দলের কোচের দায়িত্ব সামলানো আমার কাছে সম্মানের। এই সফরটা সবসময় উপভোগ করেছি আমি। ভারতীয় দলকে আগামীর শুভেচ্ছা রইল।''

বিশ্বকাপে নবম স্থানে শেষ করে ভারত 

গ্রুপ পর্বে কোনও ম্যাচ না হেরেও সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা হয়নি ভারতের। ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পেনাল্টি শ্যুটে হেরে বসায় নক আউট পর্বে আর ওঠা হয়নি হরমনপ্রীত সিংহদের। ঘরের মাঠে হকি বিশ্বকাপে (Hockey World Cup) ভারতের পদক জয়ের সম্ভাবনাও সেখানেই শেষ হয়ে যায়।

কোয়ার্টার ফাইনালে উঠতে না পারায় বিশ্বকাপের প্রথম আট দলের মধ্যে থাকা সম্ভব হয়নি ভারতের। তবে পরপর ক্লাসিফিকেশন ম্যাচ জিতে টুর্নামেন্টের নয় নম্বরে থাকা নিশ্চিত করল ভারত। নবম থেকে দ্বাদশ স্থান নির্ধারণকারী প্লে-অফে ভারত শনিবার ৫-২ গোলে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। নবম স্থান নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। তবে এককভাবে নয়। আর্জেন্তিনার সঙ্গে যুগ্মভাবে নয় নম্বরে শেষ করলেন হরমনপ্রীত সিংহরা।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে কোনও দল গোল করতে পারেনি। ফলে ভারত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ভারত ১টি গোল করে। ৪৪ মিনিটের মাথায় শামশের সিংয়ের ফিল্ড গোলে ভারত স্কোর ৩-০ করে।

ম্যাচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারে ভারত একজোড়া গোল করে। তবে ২টি গোল তারা হজমও করে। ৪৮ মিনিটের মাথায় আকাশদীপ সিংয়ের গোলে ভারত স্কোর ৪-০ করে। ৪৮ মিনিটেই সামকেলোর ফিল্ড গোলে দক্ষিণ আফ্রিকা ব্যবধান কমিয়ে ম্যাচ ৪-১ করেন। ৫৮ মিনিটে সুখজিৎ সিংহের ফিল্ড গোলে ভারত পুনরায় ব্যবধান বাড়িয়ে স্কোর ৫-১ করে। শেষে ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে মুস্তাফা দক্ষিণ আফ্রিকার হয়ে পুনরায় ব্যবধান কমান। ম্যাচ শেষ হয় ৫-২ গোলে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget