এক্সপ্লোর

IND vs SA: ঐচ্ছিক অনুশীলন সারলেন গিলরা, আগামীকাল কেপটাউন পাড়ি দেবে রোহিত ব্রিগেড

IND vs SA, 2nd Test: ভারতীয় এ দলের ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে। রিঙ্কু সিংহও রয়েছেন সেই তালিকায়। প্রথম টেস্টে আনঅফিশিয়াল সদস্য হিসেবে ছিলেন রিঙ্কু।

কেপটাউন: প্রথম টেস্টেই হারতে হয়েছে। দ্বিতীয় টেস্টে তাই জয় ছাড়া সিরিজ বাঁচানোর আর কোনও রাস্তা নেই ভারতের সামনে। আগামী বুধবার থেকে কেপটাউনে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট তিনদিনের মাথায় শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে শনিবার ঐচ্ছ্বিক অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছিল। আগামীকাল কেপটাউনের উদ্দেশে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল।

ভারতীয় এ দলের ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে। রিঙ্কু সিংহও রয়েছেন সেই তালিকায়। প্রথম টেস্টে আনঅফিশিয়াল সদস্য হিসেবে ছিলেন রিঙ্কু। রুতুরাজ গায়কোয়াড ও মহম্মদ শামির অনুপস্থিতিতে ফিল্ডিংয়ে দলকে সাহায্য করেছিলেন রিঙ্কু। রিজার্ভ প্লেয়ারদের মধ্যে জাডেজা পুরো ফিট ছিলেন না। উইকেট কিপার ব্যাটার কে এস ভরত শুধু ফিট ছিলেন। মুকেশ কুমার ছাড়া তাই রিঙ্কুকে দলের সঙ্গে রাখা হয়েছিল। 

শুক্রবার পর্যন্ত ভারতীয় এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের ম্যাচ খেলছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি সিনিয়র দলের সঙ্গে যোগ দিচ্ছেন। আবেশ খানও দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। জাডেজাও ক্রমে ফিট হয়ে উঠেছেন। কেপটাউন টেস্টের গেই তিনজন দলের সঙ্গে যোগ দেবেন। 

এদিকে, প্রথম টেস্টে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলিং বিভাগ বিপাকে ফেলেছিল। সেই বোলিং বিভাগের অংশ ছিলেন জেরাল্ড কোয়েৎজা (Gerald Coetzee)। তিনিই চোটের জেরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন। প্রথম টেস্ট চলাকালীন শ্রোণীর প্রদাহ রোগে ভুগছিলেন কোয়েৎজা। তিনি ম্যাচে সেই নিয়েই বল করে চলায় কষ্ট আরও বাড়ে। এর জেরেই তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে হল। তরুণ ফাস্ট বোলারকে নিয়ে দক্ষিণ আফ্রিকান ম্যানেজমেন্ট কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়।

সেই কারণেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া কোচ সুখরি কনরাড। কোয়েৎজার দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার কথা প্রোটিয়া ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে কোয়েৎজাকে দল থেকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু দক্ষিণ আফ্রিকার তরফে তাঁর বদলি হিসাবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারত লজ্জাজনক হারের সম্মুখীন তো হয়েইছে, পাশাপাশি আইসিসির শাস্তির মুখেও পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারেই ভারতীয় শিবিরের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না। বরং তা আরও বাড়িয়ে দিল আইসিসি-র (ICC ) এক সিদ্ধান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ভারতের ২ পয়েন্ট কেটে নেওয়া হল। পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতের কাছে যা বড় ধাক্কা।

 

 

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget