এক্সপ্লোর

Indonesia Open 2023: পিছিয়ে পড়েও দুরন্ত লড়াইয়ে, ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে চিরাগ, সাত্ত্বিক

Chirag Shetty-Satwiksairaj Rankireddy: চিরাগ-সাত্ত্বিক জুটি সেমিফাইনালে ১৭-২১, ২১-১৯, ২১-১৮ স্কোরলাইনে ম্যাচ জিতলেন।

জাকার্তা: ভারতীয় তারকা শাটলার জুটি চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ইন্দোনেশিয়ান ওপেন ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০০-র (Indonesia Open) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেন। এই প্রথমবার বিডব্লুএফ সুপার ১০০০ ইভেন্টের ফাইনালে পৌঁছলেন তারকা ভারতীয় শাটলার জুটি।

টুর্নামেন্টের সপ্তম বাছাই চিরাগ, সাত্ত্বিক কোরিয়ান জুটি ক্যাং মিন হিউক ও সিও সিয়াং জাইকে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেমিফাইনালে হারান। ভারতীয় তারকারা কোরিয়ান জুটির বিরুদ্ধে প্রথম গেমে ১৭-২১ পরাজিত হয়। তবে দুরন্ত লড়াই দেখিয়ে পরের দুই গেমেই ২১-১৯, ২১-১৮ স্কোরলাইনে জিতে নিয়ে ম্যাচও জিতে নেন ভারতীয় তারকারা। ম্যাচের শুরুতেই ৬-৩ এগিয়ে যান কোরিয়ান জুটি। শুরুতেই পিছিয়ে পড়ায় গোটা প্রথম গেমে সাত্ত্বিক চিরাগের সামনে আগ্রাসী খেলা ছাড়া তেমন বিকল্পও ছিল না। 

ভারতীয় জুটি ঠিক তাই করে। আগ্রাসী ব্যাডমিন্টন খেলে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষমেশ ১৭-২১ স্কোরলাইনে গেম হারতেই হয় ভারতীয় জুটিকে। দ্বিতীয় সেটেও দুই জুটি একে অপরকে কড়া টক্কর দেন। কিন্তু নিজেদের লড়াকু মানসিকতায় ভর করে ভারতীয় জুটি সেই গেম জিতে ম্য়াচে সমতায় ফেরেন। শেষ গেমে একসময় স্কোরলাইন ১৬-১৬ ছিল। কিন্তু কোরিয়ান জুটির বিরুদ্ধে এই সময়ই অনবদ্য ব্যাডমিন্টন খেলে গেম ও ম্যাচ জিতে নেন চিরাগরা। 

 

 

ঘটনাক্রমে, সাত্ত্বিক, চিরাগই প্রথম ভারতীয় জুটি যারা কোনও সুপার ১০০০ ইভেন্টের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে পেরেছেন। শুক্রবার দিন, ১৬ জুন টুর্নামেন্টের শীর্ষ বাছাই মহম্মদ আর্দিয়ান্তো ও ফজর আলফিয়ানকে হারিয়ে চলতি টুর্নামেন্টের শেষ চারে পৌঁছছিলেন সাত্ত্বিক ও চিরাগ। এবার ফাইনালে খেতাবি লড়াইয়ে ভারতীয় জুটি ঘরোয়া জুটি প্রামুদ্যা কুসুমবর্ধনা, ইয়েরেমিয়া রামবিতান জুটি বা দ্বিতীয় বাছাই অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটির মধ্যে যে সেমিফাইনাল জিতবে তাঁদের বিরুদ্ধে খেলবেন। ফাইনালে খেতাব জয়ের লড়াইটা যে একেবারেই সহজ হবে না। তা বলাই বাহুল্য

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য

সেরা শিরোনাম

IPL 2027: বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
IPL 2027: আইপিএল নিলামের আগেই বড় সিদ্ধান্ত, পিছিয়ে দেওয়া হল রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ
আইপিএল নিলামের আগেই বড় সিদ্ধান্ত, পিছিয়ে দেওয়া হল রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ
IND vs NZ: সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
Glenn Maxwell Retirement: থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল

ভিডিও

Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার
Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের
MTMC-CPM Jote | দিল্লির মতো বিরোধী ঐক্যের ছবি কি দেখা যাবে পশ্চিমবঙ্গেও?
Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget