এক্সপ্লোর

Fathers Day 2023: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য

Fathers Day: বিশেষ দিনকে আরও খানিক স্পেশাল করার জন্য বাবার জন্য উপহার (Father's Day Gift) কেনার কথাও ভাবতে পারেন। কিন্তু কী কিনবেন ভেবে পাচ্ছেন না? বাবার শখের জিনিস কিনবেন নাকি, প্রয়োজনীয়?

নয়াদিল্লি: আগামী ১৮ জুন, চলতি বছরের 'পিতৃ দিবস' (Father's Day)। মাকে ভালবাসার যেমন আলাদা দিনের প্রয়োজন হয় না তেমনই বাবাকে ভালবাসারও বিশেষ দিনের প্রয়োজন নেই। ঠিকই! তবুও বছরের একটি দিন তো বিশেষ করে তাঁদের জন্য বরাদ্দ রাখা যেতেই পারে। আর এই বিশেষ দিনে বাবাদের খানিক বিশেষ অনুভূত করানোই যেতে পারে। সাধারণত জুন মাসের তৃতীয় রবিবারকে (third Sunday of June) 'পিতৃ দিবস' হিসেবে পালন করা হয়। 

এবার বিশেষ দিনকে আরও খানিক স্পেশাল করার জন্য বাবার জন্য উপহার (Father's Day Gift) কেনার কথাও ভাবতে পারেন। কিন্তু কী কিনবেন ভেবে পাচ্ছেন না? বাবার শখের জিনিস কিনবেন নাকি, প্রয়োজনীয়? নাকি এমন কোনও উপহার যা একসঙ্গে শখ ও প্রয়োজন সবই পূরণ করবে? আপনাদের চিন্তা দূর হতে পারে নিচের কয়েকটা আইডিয়া দেখলে। বাকি বাবার জন্য কোনটা ঠিক হবে, সেটার বিচার তো আপনিই সেরা করতে পারবেন...

বাবার জন্য উপহারের আইডিয়া

১. পার্সোনালাইজড ফটোবুক বা ছবির কোলাজ - বাবার সঙ্গে কাটানো বিভিন্ন সেরা, মজার, আনন্দের মুহূর্তের ছবি একত্রিত করে তৈরি করতে পারেন ছবির বই। তাতে রাখতে পারেন ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত নানা ক্যামেরাবন্দি মুহূর্ত।

২. ঘড়ি - এবারের পিতৃ দিবসে বাবার পছন্দের কোনও ব্র্যান্ডের ঘড়ি উপহার দিতে পারেন। তাতে খোদাই করে দিতে পারেন তাঁর নামের আদ্যক্ষরও।

৩. খাবারের গিফট বক্স - এমন একটা গিফট বক্স তৈরি করতে পারেন যাতে ভর্তি থাকবে বাবার পছন্দের স্ন্যাক্স, চকোলেট বা যাই তাঁর অবসর সময়ে খেতে ইচ্ছে করে। এসব খাওয়া বারণ? একদিন না হয় হোক 'চিট ডে'!

৪. ফিটনেস ট্র্যাকার - বয়স বাড়ছে বাবার, শরীর দুর্বল হচ্ছে। কিন্তু শরীর স্বাস্থ্য সুস্থ তো রাখতেই হবে। রোজকার কাজকর্ম, ওয়ার্কআউট ঠিকমতো হচ্ছে কি না, পর্যাপ্ত হচ্ছে কি না, তা ট্র্যাকে রাখার জন্য ফিটনেস ব্যান্ড উপহার দিতে পারেন।

৫. বই বা ই-রিডার - যদি আপনার বাবা পড়তে ভীষণ ভালবেসে থাকেন, তাহলে তাঁর জন্য সেরা উপহার হতে পারে বই। বাবার প্রিয় লেখকের বই বা ই-রিডার দিতে পারেন।

৬. ওয়েলনেস প্যাকেজ - গোটা জীবন তো নানা ধকল সয়েছেন। এবার তাঁকে অন্যরকম একটা গোটা দিন উপহার দিতে পারেন। বাবাকে পাঠাতে পারেন কোনও 'ওয়েলনেস রিসর্ট'-এ। বাবার পছন্দের খেয়াল রাখতে হবে অবশ্যই, প্যাকেজে থাকতে পারে, স্পা, মেডিটেশনের অপশন। কাজ থেকে একদিন বিরতি নিতে বলুন বাবাকে, যাতে ভাল করে রিল্যাক্স করতে পারেন তিনি। এতে শরীর ও মন দুইই ভাল থাকবে। 

আরও পড়ুন: Papaya for Skin Care: এই গরমে ত্বকের ট্য়ান দূর করুন পাকা পেঁপের সাহায্যে

এগুলো কিছু আইডিয়া মাত্র, আপনাকে ভাবতে সাহায্য করার জন্য। কিন্তু বাবার জন্য তাঁর সন্তানের ভালবাসাই অনেক। সম্ভব হলে, এই 'পিতৃ দিবস'-এ বাবার সঙ্গে ভাল করে সময় কাটান, তাঁর কথা শুনুন, নিজের কথা বলুন। সকল বাবাদের জন্য 'পিতৃ দিবস'-এর শুভেচ্ছা, সকলের 'পিতৃ দিবস' ভাল কাটুক।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget