এক্সপ্লোর

সুরেশ রায়নার অভাব পূরণে এই প্লেয়ারের ওপর আস্থা রাখছেন শেন ওয়াটসন

ত্রয়োদশ আইপিএলে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীতে চেন্নাই সুপার কিংস দল যখন পৌঁছয়, তখন দলে সবকিছুই স্বাভাবিক ছিল। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পাশাপাশি সহ অধিনায়ক সুরেশ রায়না দলের দায়িত্বে ছিলেন। কিন্তু কয়েকদিন পরেই ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসেন রায়না। ঠিক কী কারণে রায়না দেশে ফিরলেন, তা জানা যায়নি।

  নয়াদিল্লি: ত্রয়োদশ আইপিএলে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীতে চেন্নাই সুপার কিংস দল যখন পৌঁছয়, তখন দলে সবকিছুই স্বাভাবিক ছিল। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পাশাপাশি সহ অধিনায়ক সুরেশ রায়না দলের দায়িত্বে ছিলেন। কিন্তু কয়েকদিন পরেই ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসেন রায়না। ঠিক কী কারণে রায়না দেশে ফিরলেন, তা জানা যায়নি। কারণ, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনওপক্ষই কিছু জানায়নি। তবে রায়নার অনুপস্থিতি চেন্নাই শিবিরে বড়সড় একটা ধাক্কা বলেই মনে করা হচ্ছে। মিডল অর্ডারে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঁহাতি রায়নার। এখন তাঁর অভাব মোকাবিলার দিকটি নিয়ে ভেবে দেখতে হবে টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অর্ডারের ভারসাম্য যাতে অটুট থাকে, তেমন একজন ব্যাটসম্যান খুঁজে নিতে হবে। রায়নার এই দেশে প্রত্যাবর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে সিএসকে-র অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় শেন ওয়াটসন বলেছেন, রায়নার আইপিএলে অসাধারণ রেকর্ড। এমন একজন ব্যাটসম্যানের বিকল্প পাওয়া খুবই কঠিন। একটি ইউটিউব শো-তে ওয়াটসন বলেছেন, রায়না ও হরভজনের অনুপস্থিতির বিষয়টির মোকাবিলা করতে হবে আমাদের। রায়নার মতো খেলোয়াড়দের বিকল্প পাওয়া খুবই কঠিন। আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী রায়না। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর। প্রচুর রেকর্ড রয়েছে । তাঁর অভাব খুবই অনুভূত হবে। সংযুক্ত আরব আমিরশাহির উষ্ণ পরিবেশে উইকেট শুকনো ও টার্নি থাকার সম্ভাবনাই বেশি। রায়না স্পিনটা ভালোই খেলেন। সেক্ষেত্রে তাঁর অভাব বেশ অনুভূত হবে। তবে ওয়াটসন মনে করছেন, রায়নার জায়গা পূরণ করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন মুরলী বিজয়। তিনি বলেছেন, নিঃসন্দেহে রায়নার না থাকাটা একটা বড় ধাক্কা। কিন্তু দলে মুরলী বিজয়ের মতো খেলোয়াড় রয়েছেন, যিনি খুবই তুখোড় ক্রিকেটার। টি ২০-তে তিনি খুব বেশি সুযোগ পাননি। কিন্তু প্রকৃতপক্ষে তিনি দুর্দান্ত ব্যাটসম্যান। গত বছর বেশিরভাগটা ডাগআউটে বসে কাটাতে হয়েছিল। এবার হয়ত নিয়মিত সুযোগ পাবেন মুরলী বিজয়। “
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026 Live: শুরু থেকেই ছন্দে বৈভব সূর্যবংশী, দুই তরুণ ওপেনারের দৌলতে ৫ ওভারেই ৫০ পার রাজস্থানের
শুরু থেকেই ছন্দে বৈভব সূর্যবংশী, দুই তরুণ ওপেনারের দৌলতে ৫ ওভারেই ৫০ পার রাজস্থানের
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
GT vs RR: রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নেই শুভমন গিল, কী হয়েছে গুজরাত অধিনায়কের?
রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নেই শুভমন গিল, কী হয়েছে গুজরাত অধিনায়কের?
India vs Bangladesh: কোটি কোটি টাকার ক্ষতি, ভারতের কাছে মাথা নত করছে বাংলাদেশ! ক্রিকেটীয় সম্পর্ক জোড়া লাগছে?
কোটি কোটি টাকার ক্ষতি, ভারতের কাছে মাথা নত করছে বাংলাদেশ! ক্রিকেটীয় সম্পর্ক জোড়া লাগছে?

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget