এক্সপ্লোর

IPL 2021, KKR Team Preview: ধার হারিয়েছে নারাইন-রাসেল, সম্বল শুধু শুভমন, কেকেআরের প্লে অফে ওঠা কঠিন

গতবারের আইপিএলটা ভাল যায়নি কেকেআরের। অল্পের জন্য প্লে অফ হাতছাড়া হয়েছিল। এবার কি ছবিটা বদলেছে?


IPL 2021, KKR Team Preview: ধার হারিয়েছে নারাইন-রাসেল, সম্বল শুধু শুভমন, কেকেআরের প্লে অফে ওঠা কঠিন

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স আইপিএলের সবচেয়ে আলোচিত দলগুলির মধ্যে একটি। হবে নাই বা কেন! যে দলের মালিকের নাম শাহরুখ খান, সেই দল তো খবরের শিরোনামে থাকবেই।

গতবারের আইপিএলটা ভাল যায়নি কেকেআরের। অল্পের জন্য প্লে অফ হাতছাড়া হয়েছিল। এবার কি ছবিটা বদলেছে?

ব্যাটিং অর্ডার নিয়ে একটা অস্থিরতা কেকেআরের গত দু-তিন মরসুমের সমস্যা। দীনেশ কার্তিক যেমন এখনও জানে না ওকে কত নম্বরে ব্যাট করতে হবে। আন্দ্রে রাসেলও তাই।

কেকেআরের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতে পারে শুভমন গিল। শুভমন এমন ক্রিকেটার যে ইনিংস গড়তেও পারে, আবার বিধ্বংসী ব্যাটিং করে বিপক্ষকে তছনছও করতে পারে। সব ক্রিকেটীয় শট খেলে ছেলেটা। টেম্পারামেন্ট চমৎকার। বল হাতে তেমনই সম্পদ প্রসিদ্ধ কৃষ্ণ। আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়েছে কর্নাটকের পেসারের। ও টেস্ট ক্রিকেটের জন্যও প্রস্তুত।

পাশাপাশি অধিনায়ক অইন মর্গ্যান ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারে। তবে কাঁটাও রয়েছে। যেমন সুনীল নারাইনের বল হাতে ফর্ম। গত আইপিএলেও ওর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়েছিল। এতে ওর আত্মবিশ্বাস বড়সড় ধাক্কা খেয়েছে। সবচেয়ে বড় কথা, যে নাকল বলের জন্য ও এ ভয়ঙ্কর ছিল, যে বলটা পিচে পড়ে ডানহাতি ব্যাটসম্যানের অফস্টাম্পের বাইরের দিকে যায়, সেই বলটা করতে গেলেই ওর কনুই ভাঙে। তাই ওই বলটা ও আর করতে পারছে না। বলের বিষও কমেছে। ব্যাটসম্যানেরা ওকে এখন আগাম পড়ে ফেলে। একইভাবে রাসেলের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। গত আইপিএলেও মনে রাখার মতো কিছু করেনি। এখন বলও খুব একটা করে না।

টিম কম্বিনেশন খুব একটা আশাপ্রদ লাগছে না কেকেআরের। অনেক হইচই হয় কেকেআর বাংলার ক্রিকেটারদের নেয় না বলে। আমার মতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি নির্ভর ক্রিকেট। মালিক পক্ষ কাকে নেবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আণার কোম্পানি, কাকে চাকরি দেব সেটা আমার ব্যাপার, তাই না! এর মধ্যে বিতর্কের কিছু দেখছি না। বরং এটা আমাদের ব্যর্থতা যে আইপিএলের মতো মঞ্চের জন্য উপযোগী ক্রিকেটার বাংলা থেকে উঠে আসছে না।

নাইটদের স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী সফল হতে পারে। তবে ওর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠি রয়েছে। তবে ওরা কয়েকটা ম্যাচে ভাল খেলবে। ম্যাচ জেতাতে পারবে কি না, সংশয় রয়েছে। সব মিলিয়ে এবার কেকেআরের প্লে অফে ওঠাই কঠিন বলে মনে হচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেট এমনই একটা ফর্ম্যাট যে, সব হিসেব উল্টে যেতে পারে। নাইট ভক্তরা সেই প্রার্থনাই করছে।

পুরো দল: অইন মর্গ্যান, নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, গুরকিরাত সিংহ মান, করুণ নায়ার, হরভজন সিংহ, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, কুলদীপ যাদব, সুনীল নারাইন, লকি ফার্গুসন, প্যাট কামিন্স, পবন নেগি, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, বেন কাটিং, শাকিব আল হাসান, বেঙ্কটেশ আইয়ার, শেলডন জ্যাকসন ও টিম শেফার্ট।

অধিনায়ক: অইন মর্গ্যান

হেড কোচ: ব্রেন্ডন ম্যাকালাম

সহকারী কোচ: অভিষেক নায়ার

বোলিং কোচ: কাইল মিলস

মেন্টর: ডেভিড হাসি

বোলিং কোচ: ওঙ্কার সালভি

ফিল্ডিং কোচ: জেমস ফস্টার

আইপিএলে সেরা পারফরম্যান্স: চ্যাম্পিয়ন ২ বার (২০১২ ও ২০১৪)

আইপিএল রেকর্ড: ম্যাচ ১৯৬, জয় ৯৯, হার ৯৩, অমীমাংসিত ৪

গত আইপিএলের পারফরম্যান্স: ম্যাচ ১৪, জয় ৭, হার ৭

শক্তি: ভারতীয় ক্রিকেটারেরা প্রতিভাবান। ম্যাচে ছাপ ফেলতে পারে।

দুর্বলতা: নারাইন ও রাসেলের নিষ্প্রভ থাকা। টিম কম্বিনেশন নিয়ে অস্থিরতা।

এক্স ফ্যাক্টর: ব্যাটে শুভমন গিল। বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণ।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ সূচি:

১১ এপ্রিল   এসআরএইচ বনাম কেকেআর    চেন্নাই, রাত ৭.৩০

১৩ এপ্রিল  কেকেআর বনাম এমআই   চেন্নাই, রাত ৭.৩০

১৮ এপ্রিল  আরসিবি বনাম কেকেআর  চেন্নাই, বিকেল ৩.৩০

২১ এপ্রিল  কেকেআর বনাম সিএসকে  মুম্বই, রাত ৭.৩০

২৪ এপ্রিল  আরআর বনাম কেকেআর  মুম্বই, রাত ৭.৩০

২৬ এপ্রিল পিকে বনাম কেকেআর       আমদাবাদ, রাত ৭.৩০

২৯ এপ্রিল  ডিসি বনাম কেকেআর        আমদাবাদ, রাত ৭.৩০

৩ মে কেকেআর বনাম আরসিবি  আমদাবাদ, রাত ৭.৩০

৮ মে কেকেআর বনাম ডিসি        আমদাবাদ, দুপুর ৩.৩০

১০ মে       এমআই বনাম কেকেআর   দিল্লি, রাত ৭.৩০

১২ মে       সিএসকে বনাম কেকেআর  বেঙ্গালুরু, রাত ৭.৩০

১৫ মে       কেকেআর বনাম পিকে       বেঙ্গালুরু, রাত ৭.৩০

১৮ মে       কেকেআর বনাম আরআর  বেঙ্গালুরু, রাত ৭.৩০

২১ মে       কেকেআর বনাম এসআরএইচ    বেঙ্গালুরু, দুপুর ৩.৩০

*অনুলিখন: সন্দীপ সরকার

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget