এক্সপ্লোর

IPL 2023: কাজে এল না জুড়েলের লড়াই, রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে দিল আরসিবি

RCB vs RR: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে নেমে জয় ছিনিয়ে নিয়েছিলেন। এদিন ফের জয় পেলেন। এবার বিরাটের নেতৃত্বে আরসিবি হারাল রাজস্থান রয়্যালসকে। 

বেঙ্গালুরু: আইপিএলে অধিনায়ক হিসেবে টানা ২ ম্যাচ জিতলেন বিরাট কোহলি। ২০১৯ সালের পর চিন্নাস্বামীতে অধিনায়ক হিসেবে নামলেন কিংগ কোহলি। আগের ম্যাচে মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে নেমে জয় ছিনিয়ে নিয়েছিলেন। এদিন ফের জয় পেলেন। এবার বিরাটের নেতৃত্বে আরসিবি হারাল রাজস্থান রয়্যালসকে। ৭ রানে সঞ্জু স্যামসনের দলকে হারিয়ে দিল বিরাট বাহিনী। 

১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই রাজস্থান বাটলারের উইকেট হারায়। আরসিবি ইনিংসে প্রথম বলেই বিরাট ফিরে গিয়েছিলেন। রাজস্থান ইনিংসের চতুর্থ বলে সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান ইংল্যান্ড ব্যাটার। দেবদত্ত ও যশস্বী জয়সওয়াল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৩৭ বলে ৪৭ রান করে জয়সওয়াল। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। দেবদত্ত অর্ধশতরান করলেও এর বেশি নিজের রান এগিয়ে নিয়ে যেতে পারেননি আর। ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান তিনি। স্যামসন ১৫ বলে ২২ রান করে ফিরে যান। ধ্রুব জুড়েল ১৬ বলে অপরাজিত ৩৪ রান করলেও দলকে জেতাতে পারেননি। শেষ ওভারে ২০ রান দরকার ছিল। তবে ১৮২ রানেই থেমে যায় ইনিংস। আরসিবি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন হর্ষল পটেল। ১টি করে উইকেট নেন সিরাজ ও উইলি। 

ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত অর্ধশতরানে ভর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নয় উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থান শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করে। ২০১৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে বিরাটকে ইনসুইংয়ে পরাজিত করে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। এদিন বাংলার শাহবাজ আমেদকে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হয়। তবে তিনিও ব্যাট হাতে ব্যর্থ হন। ১২ রানের মধ্যে পরপর দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় আরসিবি। তবে এরপরই আরসিবি ইনিংসের দায়িত্ব সামলান ফাফ ও গ্লেন। এই দুই তারকার শতরানের পার্টনারশিপই আরসিবিকে চাপের জায়গা থেকে মুক্ত করে। 

সেরা শিরোনাম

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget