এক্সপ্লোর

CSK vs GT Final: আজ বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে চেন্নাই না গুজরাত, আইপিএল খেতাব উঠবে কার হাতে?

IPL 2023 Final: পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচের সময়কালে ৪০ শতাংশ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমদাবাদ: ষোড়শ আইপিএলের (IPL 2023) শুরুটা হয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) ম্যাচ দিয়ে। ৭৩টি ম্যাচের পর সেই একই স্টেডিয়ামে এই দুই দলই আবার খেতাবি লড়াইয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে। পয়েন্ট তালিকা হোক বা পারফরম্যান্স, এই দুই দলই গোটা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তাই দুই দলকে ফাইনালে দেখে তেমন কেউই অবাক হবেন না।

বৃষ্টির সম্ভাবনা

কিন্তু আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচের সময়কালে ৪০ শতাংশ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা, তবে সন্ধে গড়ালে তা কমে ৩২ ডিগ্রি পর্যন্ত নামার অনুমান করা হচ্ছে। যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে প্রশ্ন উঠছে, বরুণদেব ম্যাচে বিঘ্ন ঘটালে, ফাইনাল যদি বৃষ্টির কারণে আয়োজিত না হতে পারে, তাহলে কী হবে?

আইপিএল ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে বরাদ্দ রয়েছে। রবিবার যদি অন্তত দুই দল পাঁচ ওভার করে খেলতে না পারে তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। রবিবার যদি একটি বলও খেলা সম্ভব হয়, তাহলে যেখানে ম্যাচ বৃষ্টির জন্য থেমেছে, সেখান থেকেই আবার কাল খেলা শুরু হবে। আর যদি রবিবার টস হয়ে যায়, কিন্তু একটি বল খেলা না হয়, তাহলে সোমবার আবার নতুন করে খেলা শুরু হবে। সেদিন ম্যাচ শুরুর আগে দুই দলই নিজেদের পূর্বনির্ধারিত দলে বদল ঘটাতে পারবে। আর টস না হলে তো কথাই নেই।

 

 

ধারাবাহিক পারফর্মার

দুই শক্তিশালী গুজরাত ও চেন্নাই গোটা টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। দুই দলই বেশ শক্তিশালী, দলের দুই অধিনায়কের নেতৃত্ব দেওয়ার ধরনটাও অনেকটা একরকম। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত নাগাড়ে দ্বিতীয় জিতবে না চেন্নাই সুপার কিংস পঞ্চম খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ডে ভাগ বসাবে? সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ?

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget