এক্সপ্লোর

IPL 2023 Points Table: হেরেও শীর্ষে গুজরাত, তিনে উঠে এল মুম্বই, কেকেআরেরও সুযোগ রয়েছে?

IPL 2023: পয়েন্ট টেবিলে ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ২৭ রানে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবু আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত। বাকি ২ ম্যাচের একটি জিতলেই প্লে অফ নিশ্চিত গুজরাতের।

১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি ২ ম্যাচের একটি জিতলেই প্লে অফে পৌঁছে যাওয়ার কথা সিএসকে-র।

গুজরাত টাইটান্সকে (MI vs GT) ২৭ রানে হারিয়ে আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রইল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রাজস্থান রয়্যালস। বাকি ২ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন সঞ্জু স্যামসনরা।

অন্তত দশ ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল, অথচ দশ দলের কেউই প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়নি, কারও প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যায়নি, আইপিএলের (IPL) ইতিহাসে কখনও এ জিনিস হয়েছে?

পয়েন্ট টেবিলে ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবে হার্দিক পাণ্ড্যরা এখনও আনুষ্ঠানিকভাবে প্লে অফের যোগ্যতা পায়নি। বাকি ২ ম্যাচের একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত। এমনকী, ২ ম্যাচ হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।

১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি দুই ম্যাচের একটি জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট সহ তিন নম্বরে উঠে এল মুম্বই। ১১ ম্যাচে ১১ পয়েন্ট লখনউ সুপার জায়ান্টসের। তারা রয়েছে পাঁচ নম্বরে। বাকি তিন ম্যাচের ৩টি জিতলেই প্লে অফ নিশ্চিত। ২টি জিতলেও ভাল সুযোগ থাকবে।

তিন দল রয়েছে ১০ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তারা রয়েছে ছয় নম্বরে। শেষ দুটি ম্যাচই হেরেছেন বিরাট কোহলিরা। বাকি তিন ম্যাচ জিততেই হবে তাঁদের।

১২ ম্যাচে ১০ পয়েন্টে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাতে রয়েছে কেকেআর। শেষ ২ ম্যাচের দুটি জিতলে প্লে অফের দরজা খুলতে পারে নাইটদের সামনে। তবে রান রেট ভাল রাখতে হবে। তার জন্য বড় ব্যবধানে জয় চাই। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের ওপর। 

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে পাঞ্জাব কিংস। নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট সমান হলেও আরসিবি ও কেকেআরের চেয়ে পিছিয়ে পাঞ্জাব। 

তালিকায় শেষ দুটি দল সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। দুই দলই ৮ পয়েন্ট করে পেয়েছে।

শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget