এক্সপ্লোর

IPL 2023 Points Table: পাঞ্জাব হারায় সুবিধা পেয়ে গেল কেকেআর, প্লে অফের বাকি তিন জায়গা পাবে কারা?

IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।

কলকাতা: সব দল অন্তত ১২ ম্যাচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে প্লে অফে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নরা এবারও ট্রফি জয়ের দাবিদার। প্লে অফের দৌড় থেকে (IPL Play Off) ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের ছবিটা ঠিক কী রকম?

রবিবার চেন্নাই সুপার কিংসের ডেরায় গিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে কেকেআর। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নাইটদের। শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারাতেই হবে কেকেআরকে। জিততে হবে বিরাট ব্যবধানে। সেই সঙ্গে অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে যদি প্লে অফের দরজা খোলে। আপাতত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর।

সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে অফে যাচ্ছে গুজরাত।

রবিবার কেকেআরের কাছে হেরে গিয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে জিতলেই প্লে অফে পৌঁছে যাওয়ার কথা সিএসকে-র। 

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লখনউ। বাকি ১ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন ক্রুণাল পাণ্ড্যরা।

প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

চার দল রয়েছে ১২ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের। সাতে রয়েছে কেকেআর

পাঞ্জাবের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। রান রেটে অনেকটা পিছিয়ে থাকায় আটে রয়েছে প্রীতি জিন্টার দল। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস নয়ে। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই নেই।

শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget