এক্সপ্লোর

IPL 2023 Points Table: টানা ২ জয়ের পরেও পয়েন্ট টেবিলের তলানিতে দিল্লি, শীর্ষে ধোনিরা, কেকেআর কোথায়?

IPL 2023: আইপিএলের ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

কলকাতা: আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে ষোড়শ আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। পরপর তিন ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ৭ ম্যাচের মধ্যে ৫টি জয়। ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের দৌড়ে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে সিএসকে।

পয়েন্ট টেবিলে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল, ৮ পয়েন্ট করে পেয়েছে ৫টি দল। শুধুমাত্র রান রেটের সামান্য় হেরফেরে তারা রয়েছে কেউ দুইয়ে, কেউ ছয় নম্বরে।

পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস রয়েছে দুই নম্বরে। ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। নেট রান রেট +০.৮৪৪। লখনউ সুপার জায়ান্টস রয়েছে তিন নম্বরে। ৭ ম্যাচ খেলে ৪টি জিতেছেন কে এল রাহুলরা। তাঁদেরও পয়েন্ট ৮। তবে নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে রাজস্থানের চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছেন রাহুলরা। লখনউয়ের নেট রান রেট +০.৫৪৭। 

পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁদেরও পয়েন্ট ৮। তবে সমান পয়েন্টে থাকা বাকি চার দলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন হার্দিকরা। তাঁদের নেট রান রেট ভাল। +.২১২। ৭ ম্যাচ খেলে বিরাট কোহলিদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে রাজস্থান, লখনউ ও গুজরাতের চেয়ে একটু পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলিদের নেট রান রেট -০.০০৮।

ছয় নম্বরে রয়েছেন স্যাম কারানরা। তাঁর দল পাঞ্জাব কিংস ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন। হেরেছেন ৩টি ম্যাচে। কারানদের ঝুলিতেও ৮ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে পাঞ্জাব। - ০.১৬২। 

৬ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রোহিত শর্মারা। তাঁদের পয়েন্ট ৬। রোহিতদের নেট রান রেট - ০.২৫৪। কলকাতা নাইট রাইডার্স রয়েছে আট নম্বরে । ৭ ম্যাচে মাত্র ২টি জিতেছেন নীতীশ রানারা। ৪ পয়েন্ট রয়েছে কেকেআরের সাফল্যের ঝুলিতে। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৭ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৭ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: ইডেনে ক্রিকেটার হিসাবে এই হয়তো শেষ, বাংলায় বলে গেলেন ধোনি

 

সেরা শিরোনাম

Jordan Pickford Exclusive: ঠাসা সূচির মাঝেও IPL দেখা মাস্ট, 'ফুটবলার হতে গিয়ে ছেলেবেলা হারিয়ে ফেল না', ছোটদের পরামর্শ পিকফোর্ডের
ঠাসা সূচির মাঝেও IPL দেখা মাস্ট, 'ফুটবলার হতে গিয়ে ছেলেবেলা হারিয়ে ফেল না', ছোটদের পরামর্শ পিকফোর্ডের
Virat Kohli Rohit Sharma: নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
India A Squad: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
Prithvi Shaw Meets Sourav Ganguly: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget