এক্সপ্লোর

IPL 2023 Orange Cap: অরেঞ্জ ক্যাপ এখনও ডুপ্লেসির, সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে আর কারা?

IPL 2023: সর্বোচ্চ স্কোরারদের তালিকায় শীর্ষে আরসিবি তারকা। ডুপ্লেসির দখলে অরেঞ্জ ক্যাপ।

কলকাতা: আইপিএলের (IPL 2023) অরেঞ্জ ক্যাপের দৌড়ে যেন সাপলুডোর খেলা। ফাফ ডুপ্লেসিকে পেরিয়ে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সবাল। ফের তাঁর থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন আরসিবি তারকা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি রানের নজির?

ষোড়শ আইপিএলে দুরন্ত ছন্দে ফাফ ডুপ্লেসি। ৯ ম্যাচে তাঁর ৪৬৬ রান। ব্যাটিং গড় ৫৮.২৫! রয়েছে ৫টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি।

যশস্বী ৯ ম্যাচে করেছেন ৪২৮ রান। সেঞ্চুরি একটি। হাফসেঞ্চুরি তিনটি। ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে রান করছেন। তাঁর জন্যই রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে বিপজ্জনক দেখাচ্ছে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত দুইয়ে যশস্বী।

তিন নম্বরে রয়েছে ডেভন কনওয়ে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ১০ ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন। ৫৯.১৪ গড়ে রান করেছেন। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান।

চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৯ ম্যাচে ৩৬৪ রান করেছেন আরসিবি তারকা। সর্বোচ্চ অপরাজিত ৮২। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৩৭.৮৭।

তালিকায় পঞ্চম স্থানে আছেন রুতুরাজ গায়কোয়াড়। ১০ ম্যাচে ৩৫৪ রান সিএসকে তারকার। ২টি হাফসেঞ্চুরি করেছেন রুতুরাজ। স্ট্রাইক রেট ১৪৫.৬৭।

শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget