এক্সপ্লোর

IPL 2023: আরসিবির বিরুদ্ধে ইডেনে ব্যাট হাতে ঝড় তোলার পর কাকে কৃতজ্ঞতা জানালেন শার্দুল?

Shardul Thakur: আরসিবির বিরুদ্ধে নয়টি চার ও তিনটি ছক্কার সুবাদে ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন শার্দুল ঠাকুর।

কলকাতা: আরসিবির বিরুদ্ধে ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে একসময় ধুঁকছিল কেকেআর (KKR vs RCB)। কিন্তু সেই সময়ই নাইটদের হয়ে ব্যাট ধরেন শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও রিঙ্কু সিংহ। শুরুটা কিছুটা নড়বড়েভাবে করলেও, একের পর এক বড় শটে তাক লাগিয়ে দেন শার্দুল। নিজের কেরিয়ারের প্রথম আইপিএল অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেন শার্দুল। ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।

শার্দুলের সাফল্যমন্ত্র 

দুরন্ত ইনিংসের পর দলের কোচ, ম্যানেজমেন্টকেই ধন্যবাদ জানালেন ভারতের তারকা অলরাউন্ডার। তিনি বলেন, 'আমি নিজেই জানি না এটা কী ভাবে সম্ভব হল। স্কোরবোর্ডের নিরিখে আমরা কিন্তু চাপেই ছিলাম। তবে মাঠে নামার পর এতকিছু মাথায় থাকে না। এমন স্তরে ব্যাট করতে হলে দক্ষতার প্রয়োজন হয়ই, পাশাপাশি নেটে কড়া অনুশীলন করাটাও খুব জরুরি। কোচিং স্টাফ নেটে থ্রো-ডাউন দিয়ে আমাদের বড় শট খেলার জন্য তৈরি করেন। আর এখানকার পিচ তো বরাবরই ব্যাটারদের মদত করেই।'

স্পিনারদের প্রশংসা

ম্যাচে ৮১ রানের দুরন্ত জয়ে শার্দুলের ব্যাটিংয়ের পাশাপাশি কেকেআর স্পিনাররাও বল হাতে দুরন্ত পারফর্ম করেন। বরুণ চক্রবর্তী চার, সুয়াশ শর্মা তিন ও সুনীল নারাইন দুইটি উইকেট নেন। ম্যাচ শেষে শার্দুল তিন স্পিনারকেই প্রশংসায় ভরালেন। 'সুয়াশ দুর্দান্ত বোলিং করেছে। আর সুনীল এবং বরুণের দক্ষতা সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই। ওরা খেলার ছলে উইকেট নেয়। এটা আমাদের জন্য দারুণ এক দিন ছিল।'

সাজঘরে গায়ক রিঙ্কু

ম্যাচের পরেই সাজঘরে আনন্দে ভাসে গোটা কেকেআর দল। তবে শুধু কেকেআর খেলোয়াড় বা ম্যানেজমেন্ট নয়, তাঁদের সঙ্গে সাজঘরে উপস্থিত ছিলেন দলের অন্যতম কর্ণধার শাহরুখ খানও (Shahrukh Khan)। তাঁর অনুরোধেই দলের জয়ের অন্যতম নায়ক রিঙ্কু সিংহকে (Rinku Singh) গান করতে দেখা যায়।

শাহরুখ খানের অনুরোধে রিঙ্কু সাজঘরে দলের অ্যান্থেম গান, 'বুকে হাত রেখে গান করা হোক। কেকেআরের হয়ে খেলাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ইডেন গার্ডেন্স থেকে সর্বত্র, আমরা খেলি কেকেআরের হয়ে। আমরা রক্তে রয়েছে বেগুনি.....' অবশ্য গোটা দল তাঁকে সঙ্গ দেয়। সেই ভিডিও কেকেআরের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। অবশ্য উত্তরপ্রদেশের ব্যাটার কিন্তু প্রথমে গান করতে রাজি হননি। শাহরুখের অনুরোধ এবং পরে দলের সকলে তাঁকে সঙ্গ দেওয়ার কথা দিলে তবেই রিঙ্কু গান গাইতে রাজি হন।

আরও পড়ুন: রিস টপলি, রজত পাতিদারের বিকল্প হিসাবে কাদের দলে নিল আরসিবি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget