এক্সপ্লোর

SRH Captain: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হবেন কে? ঘোষণা আগামীকাল

IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদ (SRH) কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

হায়দরাবাদ: আসন্ন আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) নেতৃত্ব দেবেন কে?

২৪ ঘণ্টার মধ্যে তা ঘোষণা করে দেবে দল। সানরাইজার্স হায়দরাবাদ (SRH) কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

দৌড়ে রয়েছেন কারা?

এইডেন মারক্রাম ও ময়ঙ্ক অগ্রবালের মধ্যে লড়াই হতে পারে। দক্ষিণ আফ্রিকার তারকা মারক্রাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করেছেন। পাশাপাশি ময়ঙ্কের পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

 

২০২৩ আইপিএলের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। পরের দিন এপ্রিল কলকাতা নাইট রাইডার্স তাঁদের অভিযান শুরু করছে। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। সেদিন দুটো ম্যাচ রয়েছে। দিল্লি ক্যাপিটালস নামবে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে আরসিবি নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনালও আগামী ২৮ মে হবে আমদাবাদ। প্রায় তিন বছর বাদে হোম-অ্য়াওয়ে ফর্ম্যাটে আইপিএলের আসর বসছে এবার। 

এবারের আইপিএল শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের পাঁচদিন পর থেকে। মার্চ মাসের ২৬ তারিখ উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল আয়োজিত হবে। কিছুদিন আগেই তার নিলাম ও ক্রীড়াসূচি ঘােষণা হয়ে গিয়েছে।

৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত লিগ পর্যায়ের মোট ৭০টি ম্যাচ খেলা হবে। মোট ১২টি শহরে খেলা হবে। ভেনু হল- চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, নখনউ, দিল্লি, আমদাবাদ, জয়পুর ও মোহালি। কিছু ম্যাচ হবে গুয়াহাটি ও ধর্মশালায়। গুয়াহাটি রয়্যালসের সেকেণ্ড হোম ও ধর্মশালা পঞ্জাব কিংসের সেকেণ্ড হোম।

আইপিএলের দ্বিতীয় ম্যাচেই খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআরকে। ১ এপ্রিল অভিযান শুরু করছে নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। পঞ্জাবের ঘরের মাঠ মোহালিতেই এই ম্যাচটি আয়োজিত হবে। করোনার কারণে প্রায় তিন বছর সিংহভাগ ফ্রাঞ্চাইজিই নিজেদের ঘরের মাঠে আইপিএল খেলতে পারেনি। তবে করোনার চোখ রাঙানি কমেছে। তাই এ মরসুম থেকে আবারও হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে।

ফলে তিন বছর পর আবারও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে দেখা যাবে নাইটদের। প্রথম ম্যাচ মোহালিতে খেলার কেকেআর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। এই ম্যাচের মাধ্যমেই তিন বছর পর অবশেষে ইডেনে আবার নিজের দলের হয়ে গলা ফাটাতে পারবেন নাইট সমর্থকেরা। ৬ এপ্রিল এই ম্যাচটি আয়োজিত হবে। ২০ মে ঘরের মাঠেই লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের গ্রুপ পর্বের অভিযান শেষ করবে নাইট বাহিনী।

আরও পড়ুন: আইপিএল ফাইনালে উঠলে ধোনির চেন্নাই পাবে না স্টোকসকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget