এক্সপ্লোর

IPL 2023: আজ পাঞ্জাব-গুজরাত দ্বৈরথ, ধোনিকে বিশেষ স্মারক উপহার, এক নজরে আইপিএলের সেরা ৫ খবর

Indian Premier League: আজ আইপিএলে গুজরাত টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের লড়াই। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর।

কলকাতা: বুধবার, ১২ এপ্রিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। ম্যাচে ইতিহাসের পাল্টা উল্টে ফের একবার ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ঝলক সমর্থকরা দেখতে পান। তবে দুর্ভাগ্যবশত ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস সত্ত্বেও সিএসকেকে জেতাতে পারেননি ধোনি। মাত্র তিন রানে পরাজিত হয় হলুদ ব্রিগেড। এই ম্যাচ জিতেই লিগ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস।

বৃহস্পতিতে পাঞ্জাব-গুজরাত দ্বৈরথ

আজ মাঠে নামছে পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স (PBKS vs GT)। দুই দলই এখনও পর্যন্ত নিজেদের তিন ম্যাচের দুইটি জিতেছে। একদিকে যেখানে রিঙ্কু সিংহের পাঁচ ছক্কায় গুজরাতকে পরাজিত হতে হয়েছে। অপরদিকে, সানরাইজার্সের বিরুদ্ধে চরম হতাশাজনক পারফরম্য়ান্সের জের আট উইকেটে পাঞ্জাবকে হারতে হয়। তাই দুই দলই হারের হতাশা পিছনে ফেলে আজকের ম্যাচে জয়ের সরণীতে ফিরতে বদ্ধপরিকর হবে। এই ম্যাচে দুই দলের কোনও এক দল বড় ব্যবধানে জয় পেলে লিগ তালিকার শীর্ষে পৌঁছনোর হাতছানি রয়েছে। দুই দলের কে এই ম্যাচে জিতবে এবার সেটাই দেখার।

তারকাদের প্রত্যাবর্তন

কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচে অসুস্থতার কারণে গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য মাঠে নামতে পারেননি। তাঁর বদলে রশিদ খান গুজরাতকে নেতৃত্ব দেন। হার্দিক সেই অসুস্থতা সারিয়ে উঠে আজ মাঠে ফিরবেন বলেই খবর। অপরদিকে, হাঁটু, গোড়ালির চোটে নাজেহাল লিয়াম লিভিংস্টোনও এতদিন পর্যন্ত পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামেননি। এ মরসুমে আজকেই প্রথমবার লিভিংস্টোনকে পাঞ্জাবের জার্সিতে দেখা যেতে পারে। এই দুই তারকা অলরাউন্ডার মাঠে ফিরলে দুই দলই যে আরও শক্তিশালী হবে, সেই নিয়ে কোনও দ্বিধা নেই। 

প্রতারণার ফাঁদ

রমরমিয়ে চলছে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ। ইতিমধ্যেই টুর্নামেন্টের ১৭টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আইপিএল ঘিরে দর্শকদের উন্মাদনা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। এ মরসুমেই আবার করোনা-অধ্যায় অতিক্রম করে হোম অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা শুরু হয়েছে। তাই নিজেদের প্রিয় ফ্র্যাঞ্চাইজিকে ঘরের মাঠে খেলতে দেখতে স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই সুযোগ নিয়ে দিল্লিতে টিকিট প্রতারণার ফাঁদ পাতে একদল ব্যক্তি।

দর্শকদের আইপিএল ম্যাচ দেখার উন্মাদনার লাভ তুলেই একদল ব্যক্তি নয়াদিল্লিতে নকল টিকিট ছাপিয়ে দর্শকদের প্রতারিত করার ফাঁদ পেতেছিল। এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে বুধবার, ১২ এপ্রিল নয়াদিল্লি পুলিশ (Delhi Police) গ্রেফতার করে। খবর অনুযায়ী, ধৃত পাঁচ ব্যক্তির মধ্য়ে তিনজনই নাবালক।

ধোনিকে বিশেষ স্মারক উপহার

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকের ম্য়াচটি অধিনায়ক ধোনির জন্য বিশেষ ছিল। তিনি ম্যাচ জেতাতে না পারলেও, এদিন হলুদ ব্রিগেডের হয়ে টস করতে নেমেই নতুন মাইলফলক স্পর্শ করেন ধোনি। সিএসকের অধিনায়ক হিসাবে এটি ধোনির ২০০তম ম্যাচ ছিল। এই উপলক্ষ্যেই ম্যাচের আগে এন শ্রীনিবাসন মাহির এক হাতে বিশেষ স্মারক উপহার হিসাবে তুলে দেন। ধোনি হাসিমুখে সেই উপহার গ্রহণও করেন।

ক্ষুব্ধ শাস্ত্রী

শুরুটা হয়েছিল যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) দিয়ে। পিঠের চোটের জন্য যিনি আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছিলেন। সেই তালিকায় নবতম সংযোজন চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। আইপিএলের আগে বা টুর্নামেন্ট শুরু হওয়ার পর একের পর এক ভারতীয় পেসার চোটের কবলে। যা নিয়ে ক্ষুব্ধ রবি শাস্ত্রী (Ravi Shastri)। জাতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, গোটা পরিস্থিতি হাস্যকর। হতাশাজনক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে এক ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছাড়েন সিএসকে-র দীপক চাহার। শাস্ত্রী বলেছেন, 'সত্যি কথা বলতে কী গত তিন চার বছরে এমন অনেকে রয়েছে যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। শীঘ্রই হয়তো ওখানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে যাতে করে ইচ্ছামতো এনসিএ-তে চলে যেতে পারবে।'

আরও পড়ুন: ধোনি-মিসাইল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় রাজস্থানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget