এক্সপ্লোর

IPL 2023: চৌষট্টি খোপের ম্যাজিক থেকে ২২ গজে ভেল্কি, আইপিএলে চাহাল যে কোনও ব্যাটারের ত্রাস

yuzvendra Chahal: ২০০৯ সালে জাতীয় অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে ৩৪ উইকেট নিয়ে প্রথম সবার নজরে আসেন চাহাল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩ সালে প্রথমবার আইপিএলে অভিষেক।

রোগা ছিপছিপে চেহারা। এই ছেলে আবার ক্রিকেট খেলতে পারবে নাকি? সে তো অনেক পরিশ্রমের খেলা। তার থেকে দাবাটাই ওর জন্য ঠিক আছে। ঘরোয়া ক্রিকেট খেলার সময় থেকই এমন অনেক খোঁচা হজম করতে হয়েছিল তাঁকে। চৌষট্টি খোপের কারিকুরিতে তিনি ওস্তাদ। কিন্তু মন যে মাঠের ২২ গজে পড়ে। তাই কে কি বলছেন, তা নিয়ে বেশি ভাবতে চাননি যুজবেন্দ্র চাহাল। শুরু করেছিলেন ক্রিকেট খেলা। জাতীয় দলের জার্সিতে কুড়ির ফর্ম্যাটে সর্বাধিক উইকেট শিকারি আগেই হয়েছিলেন। আর গতকাল কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পর আইপিএলের ইতিহাসেও এখন সর্বোচ্চ উইকেটের মালিক হরিয়ানার এই লেগস্পিনার। 

আইপিএলে এতদিন পর্যন্ত সর্বাধিক উইকেট ছিল ডোয়েন ব্র্যাভোর। ১৬১ ম্যাচে ১৮৩ উইকেট নিয়েছিলেন। গত বছর ১২ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন ব্র্যাভো। ঠিক এক বছরের মাথায় গতকাল ১১ মে সেই রেকর্ড ভেঙে দিলেন চাহাল। কেকেআরের বিরুদ্ধে নিজের ৪ ওভারের কোটা পূরণ করে ২৫ রান খরচ করার বিনিময়ে ৪ উইকেট তুলে নেন চাহাল। বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ ও শার্দুল ঠাকুরকে ফেরান তিনি। ব্র্যাভোর থেকে অনেক কম ম্যাচ খেলেছেন চাহাল। ১৪৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত তাঁর শিকার ১৮৭ উইকেট।

২০০৯ সালে জাতীয় অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে ৩৪ উইকেট নিয়ে প্রথম সবার নজরে আসেন চাহাল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩ সালে প্রথমবার আইপিএলে অভিষেক। সেই মরসুমে একটি ম্যাচ খেলে ৩৪ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। এর পরের বছরই আরসিবি নিলাম থেকে তুলে নেয় চাহালকে। ২০২২ পর্যন্ত বিরাট শিবিরের অংশ ছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আইপিএলে ভাল পারফরম্যান্স জাতীয় দলেও ডাক চলে আসে ২০১৬ সালে। সেই থেকে সীমিত ওভারের ফর্ম্যাটে প্রায় নিয়মিত সদস্য তিনি। গত মরসুমে আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন কেকেআরের বিরুদ্ধে। এমনকী গত মরসুমের পার্পল ক্যাপ জয়ীও ছিলেন চাহালই। ১৭ ম্যাচ থেকে ২৭ উইকেট ঝুলিতে পুরেছিলেন তিনি। 

ব্র্যাভো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলেও আর খেলেন না। চাহালকে টপকানোর সুযোগ তাঁর নেই। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা পীযূশ চাওলা ১৭৬ ম্যাচে ১৭৪ উইকেটের মালিক। বয়সের যা ফারাক তাতে চাহালকে ছােঁয়া হয়ত মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনারের পক্ষেও সম্ভব নয়। 

চলতি আইপিএলেও পার্পল ক্যাপ জেতার দৌড়ে সবার আগে রয়েছেন ৩২ বছরের এই বোলার। ১২ ম্যাচ ২১ উইকেট তুলে নিয়েছেন ইতিমধ্যেই। রাজস্থানকে খেতাব জেতানোর পাশাপাশি বেগুনি টুপি জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে চাহালের সামনে। তিনি কি পারবেন? কি মনে হয় আপনার?                  এবিপি লাইভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Guillermo Ochoa Retirement: ২০১৪ বিশ্বকাপে তেকাঠির নীচে 'দেওয়াল' হয়ে উঠেছিলেন, অবসর নিলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক
২০১৪ বিশ্বকাপে তেকাঠির নীচে 'দেওয়াল' হয়ে উঠেছিলেন, অবসর নিলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক
Vaibhav Sooryavanshi: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে চূড়ান্ত ব্যর্থ, কীভাবে নিজেকে সামলাচ্ছে বৈভব?
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে চূড়ান্ত ব্যর্থ, কীভাবে নিজেকে সামলাচ্ছে বৈভব?
Ruiz-Gavi Honoured: অর্থ পুরস্কার, ট্রফি, উত্তরীয় নয়, টম্যাটো দিয়ে বরণ করা হল চ্যাম্পিয়ন রুইজ ও গাভিকে, কেন জানেন?
অর্থ পুরস্কার, ট্রফি, উত্তরীয় নয়, টম্যাটো দিয়ে বরণ করা হল চ্যাম্পিয়ন রুইজ ও গাভিকে, কেন জানেন?
Kohli Anushka: বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, ছাত্র-বিক্ষোভে চুপ থাকা নিয়ে প্রশ্ন
বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, ছাত্র-বিক্ষোভে চুপ থাকা নিয়ে প্রশ্ন

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget