এক্সপ্লোর

IPL Mega Auction: আগামী ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে কবে আইপিএলের নিলাম?

IPL Mega Auction: কোভিড (covid19) সতর্কতা বজায় রেখেই এই নিলাম পর্ব আয়ােজিত হবে বলে জানিয়েছে বিসিসিআই (bcci) সূত্র। তার জন্যই ২ দিন ধরেই এই নিলাম পর্ব অনুষ্ঠিত হবে। 

মুম্বই: আগামী ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে আয়োজিত হতে পারে আসন্ন আইপিএলের(ipl) মেগা নিলাম। এখনও অফিশিয়ালি কোনও ঘোষণা করা না হলেও সম্ভবত ৭ ও ৮ ফেব্রুয়ারি হতে পারে এই মেগা নিলাম পর্ব। কোভিড (covid19) সতর্কতা বজায় রেখেই এই নিলাম পর্ব আয়ােজিত হবে বলে জানিয়েছে বিসিসিআই (bcci) সূত্র। তার জন্যই ২ দিন ধরেই এই নিলাম পর্ব অনুষ্ঠিত হবে। 

করোনার ধাক্কায় ২০২০ সালের আইপিএল (IPL) হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালের আইপিএল ভারতে আয়োজিত হলেও মাঝপথেই তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সংক্রমিত হয়ে পড়েছিলেন টুর্নামেন্ট চলাকালীনই। পরে সেই আইপিএলের বাকি ম্যাচ হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।

এমনকী, করোনার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান মিলিয়ে। যদিও আয়োজক দেশ ছিল ভারতই। পরের আইপিএল কী হবে? টুর্নামেন্ট কি ভারতে আয়োজিত হবে? নাকি কোনও ঝুঁকি না নিয়ে ফের একবার মরুদেশে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর বসাবে ভারতীয় ক্রিকেট বোর্ড?

২০২২ সালের আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে গিয়েছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়। ভারতে এখন আন্তর্জাতিক সিরিজ হচ্ছে তো। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি। আইপিএল ভারতেই আয়োজন করার ব্যাপারে আমি আশাবাদী।’

আরও পড়ুন: ''এটিকে মোহনবাগান গতবারের ফাইনালিস্ট, এসসি ইস্টবেঙ্গল দল গোছাতেই দেরি করেছে''

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget